নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ    |   কঠিন সময় পার হয়ে দায়িত্বে আসা সরকারকে টিকিয়ে রাখতে হবে – এমপি আবুল কালাম   |   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   বন্দরে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপযস্ত 
চরম দুর্ভোগ / বন্দরে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপযস্ত 
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
বন্দর  প্রতিবেদকঃ বন্দরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে নাগরিক জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সামান্য বাতাস বা গুড়ি গুড়ি বৃষ্টিতেও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকে। বৃহস্পতিবার (৫ সেপ্টম্বর) পুরো উপজেলায় ভয়াবহ লোডশেডিং হয়েছে। এ দিন এক ঘন্টা পর দুই ঘন্টা লোডশেডিং দেওয়া হয়।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, বন্দরে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে রয়েছে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।
ঘন ঘন লোডশেডিংয়ের জন্য  সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের উদাসীনতা, অবহেলা ও স্বেচ্ছাচারিতাকে দায়ী করছেন গ্রাহকরা। তাদের গাফিলতির কারণে গত কয়েক মাস ধরে দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে বলে জানান তারা।
বন্দর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক কবির সোহেল বলেন, দিন-রাতে কয়েক দফায় বিদ্যুতের আসা-যাওয়ায় কারণে নাগরিক জীবন প্রায় বিপর্যস্ত।
দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না  থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীসহ সকলের। শিল্প-কারখানায় উৎপাদন ব্যাহত হওয়াসহ ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নবীগঞ্জ জোনের সহকারি মহাব্যবস্থাপক ( এজিএম) আবদুল মোমেন সরকার বলেন, আগের তুলনায় বর্তমানে অর্ধেক বিদ্যুৎ সরবরাহ পাচ্ছি। যে কারণে দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকছেনা। গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহ কম হচ্ছে। গ্যাসের সরবরাহ বাড়লে লোডশেডিং কমবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...