নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা স্বামী আটক
হত্যাকান্ড / সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা স্বামী আটক
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরকীয়া প্রেমের সন্দেহে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে। আটকৃতের নাম মোতালিব মিয়া (৩৮)। সে গাইবান্দা জেলার সুন্দরগঞ্জ থানার রামজীবন গ্রামের মায়েস উদ্দিনের ছেলে। নিহতের নাম কাঞ্চন নাহার (৩৪)। সে একই জেলার মৃত আবুল কালামের মেয়ে। তারা দুজনেই আদমজী ইজিডে চাকরী করতো। তারা বর্তমানে সিদ্ধিরগঞ্জের মিজমিজি আলামিন নগর এলাকায় আফতাব উদ্দিনের বাসায় ভাড়ায় বসবাস করছিলেন।

আটককৃত মোতালিবকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক নিবির জানান, শনিবার (০২ নভেম্বর) রাত আনুমানিক দশটায় স্ত্রী কাঞ্চন মোবাইলে কথা বলছিলো। এসময় স্বামী মোতালেব কার সাথে কথা বলে জিজ্ঞেস করলে কাঞ্চন মোবাইলের সংযোগ কেটে দিয়ে ডায়েল লিস্টের সকল নাম্বার মুছে ফেলে। এতে করে মোতালেবের সন্দেহ হয়। সেই বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘক্ষণ বাকবিতন্ডা চলে। এক পর্যায়ে গভীর রাতে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা শুরু হয়। মোতালিবের অভিযোগ হাতাহাতির সময় স্বামীর অন্ডকোষে আঘাত করে স্ত্রী কাঞ্চন। তখন সে রাগের বশবর্তী হয়ে স্ত্রীর গলায় গামছা পেচিয়ে শ^াসরোধ করে হত্যা করে। পরে এম্ব্যুলেন্সে করে স্ত্রীকে হাসপাতালে নিতে চাইলে তাদের বাড়ির মালিকের সন্দেহ হয়। তখন জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বারে কল করে বিষয়টি পুলিশকে জানায়। এঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কাঞ্চনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।
পরে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এবিষয়ে নিহতের ভাই বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান উপ-পরিদর্শক নিবির।
এদিকে মোতালিবকে আটকের খবরে তার দুজন সহকর্মী সিদ্ধিরগঞ্জ থানায় ছুটে আসে। নাম প্রকাশে অনিচ্ছুক তার সহকর্মীরা জানান, মোতালিব আদমজী ইপিজেডের ইউনেসকো বিডি লিঃ নামক পোশাক কারখানায় ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। অপরদিকে তার স্ত্রী লিন্টাস বিডি নামক পোষাক কারখানার স্যাম্পল বিভাগে কর্মরত ছিলেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আল-মামুন জানান, স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী মোতালেবকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...