নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   সাংবাদিকদের মাঝে ঐক্যের বিকল্প নেই – শফিউদ্দিন বিটু
পুরষ্কার বিতরণী অনুষ্ঠান/ সাংবাদিকদের মাঝে ঐক্যের বিকল্প নেই – শফিউদ্দিন বিটু
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শফিউদ্দিন আহমেদ বিটু বলেছেন, “পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে ফটো সাংবাদিকরা বহু চ্যালেঞ্জের মুখে পড়েন। জীবনের ঝুঁকি নিয়ে তারা ছবি তুলে থাকেন। গণমাধ্যমের অঙ্গনে ফটো সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। ফটো জার্নালিস্ট এসোসিয়েশন হলো সেই সাংবাদিকদের সংগঠন,

যা একটি পরিবার। সংগঠনের সবাইকে একে অপরের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।”শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় চাষাড়া শহীদ মিনার সংলগ্ন ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, “বিভিন্ন জাতীয় দিবসে এমন প্রতিযোগিতার আয়োজন করা হলে ফটো সাংবাদিকদের পরিবারের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে। আমাদের সংগঠনের সবাই এক পরিবারের সদস্য হিসেবে থাকেন, তাই এই ধরনের অনুষ্ঠানগুলোর ধারাবাহিকতা রাখা উচিত যাতে উৎসবের পরিবেশ আরও সজীব হয়।”এ সময় তিনি বিপিজেএ নারায়ণগঞ্জ জেলা শাখার মৃত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন এবং সংগঠনের সদস্যদের পরিবারের প্রতি খোঁজ-খবর রাখার আহবান জানান।অনুষ্ঠানে বিপিজেএ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. এনামুল হক সিদ্দিকী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম সহিদের সঞ্চালনায় অন্যান্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিজেএ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষ। এছাড়া, ফতুল্লা জেনারেল হাসপাতাল ও ফতুল্লা ডক্টরস ডায়গনিস্টিক সেন্টার এর চেয়ারম্যান রাফিউল হাকিম মহিউদ্দিন, সাবেক সভাপতি তাপস সাহা, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য মাহমুদ হাসান কচি, সহ সভাপতি আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান উল রাজিব, অর্থ সম্পাদক মোঃ কাইয়ুম খান, প্রচার সম্পাদক মোঃ শহিদ হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. সহিদুল ইসলাম সহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) কেন্দ্রীয় কমিটির সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষ। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফতুল্লা জেনারেল হাসপাতাল ও ফতুল্লা ডক্টরস ডায়গনিস্টিক সেন্টার এর চেয়ারম্যান রাফিউল হাকিম মহিউদ্দিন। আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি তাপস সাহা, সাবেক সভাপতি ও কমিটির নির্বাহী সদস্য মাহমুদ হাসান কচি, সাবেক সভাপতি হাজী হাবিবুর রহমান শ্যামল, সহ সভাপতি আমির হোসেন, যুগ্ম স¤পাদক হাসান উল রাজিব, অর্থ সম্পাদক মো. কাইয়ুম খান, প্রচার সম্পাদক মো. শহিদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, সাবেক সাধারণ সম্পাদক কে এইচ মিলন, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজিব, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান জয়, সাবেক অর্থ সম্পাদক কাজী আলমাছ ও সদস্য মাহবুবুর রহমান খোকা।পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের পূর্বে সংগঠনের সদস্যদের মরহুম পিতা-মাতার আত্মার মাগফেরাত কামনায় ইসদাইর কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুক দোয়া পরিচালনা করেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...