নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   নারায়ণগঞ্জে কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স অনুষ্ঠিত
কাব স্কাউট / নারায়ণগঞ্জে কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স অনুষ্ঠিত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

সুমন মিয়া – সোনারগাঁও প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ পিটিআই এ বাংলাদেশ স্কাউটসের প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ (৪র্থ পর্যায়) প্রকল্পের অর্থায়নে ৮৫১তম  ‘কাব স্কাউট  ইউনিট লিডার বেসিক কোর্স’ অনুষ্ঠিত হয়েছে ৷

গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্স শেষ হয়৷ ঢাকা অঞ্চলের পরিচালনায় ও ব্যবস্থাপনায় গত রোববার (২৪ নভেম্বর) শুরু হওয়া এ কোর্সে ৪৩ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।

কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন রোকসানা বেগম ,এএলটি  এবং প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ সামছুল হক , মুহাম্মদ রকিবুল ইসলাম তালুকদার, পরিতোষ চন্দ্র দাস,  রীনা রায় , মোহাম্মদ আবুল কালাম আজাদ , সৈয়দা মুর্চ্ছেহাতুন্নাহার মহারানী ,মোঃ লিয়াকত আলী খান ।
কোর্স চলাকালীন রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত হয়েছিলেন স্কাউটার জনাব মোঃ আতাউর রহমান, উপ-পরিচালক (প্রোগ্রাম ও আন্তর্জাতিক) এবং
জেলা স্কাউটস সম্পাদক  জনাব মোঃ ফজলুল হক ভূঁইয়া মন্টু ৷
৫ দিনব্যাপি উক্ত বেসিক কোর্সে  দীক্ষা প্রদানের মাধ্যমে ৪৩জন প্রশিক্ষনার্থীকে স্কাউটিং এর প্রবেশ পথ উন্মুক্ত করে দেওয়া। সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ শেষে আনুষ্ঠানিক ভাবে পতাকা নামানোর মধ্য দিয়ে কোর্সের সমাপ্তি ঘোষনা করা হয়
৷ জেলা সম্পাদক ফজলুল হক ভূঁইয়া মন্টুর উপস্থিতিতে সমাপণী দিনে সন্ধ্যার পর আকর্ষণীয় পরিবেশনার মাধ্যমে তাঁবু জলসা অনুষ্ঠিত হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...