নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   জেলার খবর   ১২ মামলার আসামী সালামের চেয়ারম্যানের ডান হাত সন্ত্রাসী সোহেল বাহিনী বেপরোয়া 
বেপরোয়া / ১২ মামলার আসামী সালামের চেয়ারম্যানের ডান হাত সন্ত্রাসী সোহেল বাহিনী বেপরোয়া 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় হেদায়েতপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিছু দিন পর পরই অবৈধ অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া সোহেল বাহিনী। এই ২নং ওয়ার্ডে অবৈধ অস্ত্রের ঝনঝনানিতে আতঙ্কে এলাকাবাসী। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান ৫ আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরপরই  দেশের বিভিন্ন থানা থেকে অস্ত্র লুটহয়। আর এসব অস্ত্র চলে যায় সন্ত্রাসীদের হাতে।

আর এসব অবৈধ অস্ত্রের কারনে বাড়ে অপরাধের প্রবণতা  আরো জানা যায় এই আন্দিরপাড় এলাকায় চাঁদাবাজি, জমি দখল, মাদক কেনাবেচাঁ, আধিপত্য বিস্তার করতে ব্যবহার করা হয় এসব অবৈধ অস্ত্র। প্রশাসনের তেমন কোন অভিযান না থাকায় সন্ত্রাসীরা দিন দিন আরো সাধারণ মানুষের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। গোপন সূত্রে আরো জানা যায় যে, সোহেল মিয়ার বাড়িতে আওয়ামীলীগের এর ক্যাডার বাহিনীরা অস্ত্র-সস্ত্রসহ এবং হত্যা মামলার আসামিরা ও তার বাড়িতে আশ্রয় নিয়ে থাকে। উল্লেখ্য এর আগে এই ওয়ার্ডে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব ১০এর হাতে অবৈধ অস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার হয় ইউপি সদস্য সোহেল মিয়া। তিনি বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মদনপুর ইউপি চেয়ারম্যান সালাম চেয়ারম্যানের ডান হাত। তার শেল্টারের কারণে মাদক ব্যবসা ও অবৈধ অস্ত্র ব্যবসা করে আসছিলো দীর্ঘদিন যাবত।

তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, চাঁদাবাজি সহ দেশের বিভিন্ন থানায় ডজন খানেক মামলা রয়েছে। মামলা নং ২৪(০১)২১ ১৪৩/ ৩২৩/ ৩২৪/ ৩২৬/ ৩০৭/ ৩৭৯/ ৫০৬,মামলা নং ৪১/৩০৪২০২১ সালের ১০ মার্চ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে,মামলা নং ০৪(০৬)২১ইং ধারা ১৪৩/ ১৪৮/ ৩২৩/ ৩০৭/ ৩৫৪/ ৩৭৯/ ৪৩৬/ ৫০৬,মামলা নং-৭০ ২৭মে ২০১৮ ধারা ১৪৩/ ৩২৩/ ৩২৪/ ৩২৬/ ৩০৭/ ৫০৬,মামলা নং ২৪, ২০২১ সালের ২৬ জানুয়ারী, ১৪৩/ ৩২৩/ ৩০৭/ ৩৫৪/ ৩৭৯/ ৪৩৬/ ৫০৬,ধারা মামলা নং ২৯ ২২ ফেব্রুয়ারী ২০২৩ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে,মামলা নং ৪২,৩০ আগষ্ট ২০২২ ধারা ১৮৭৮ সালের অস্ত্র আইনে। স্থানীয় থানা পুলিশ ম্যানেজ করে এসব অবৈধ কর্মকান্ড করায় ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায়না তাই এই ভয়ংকর সোহেল বাহিনীর ভয়াল পরিস্থিতি হতে পরিত্রাণ পেতে ভুক্তভোগী ইউনিয়নবাসী প্রশাসনের উর্দ্ধতন মহলসহ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব এর হস্তক্ষেপ কামনা করছে। একই সাথে এসব সন্ত্রাসীদের ব্যবহৃত সকল অবৈধ অস্ত্র-সস্ত্র উদ্ধারের অনুরোধ জানিয়েছেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...