নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে পিকআপ ভ্যান সহ নগদ টাকা ছিনতাই আটক -১ 
গ্রেফতার / বন্দরে পিকআপ ভ্যান সহ নগদ টাকা ছিনতাই আটক -১ 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দরে চালককে মারধর করে পিকআপ ভ্যান ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে শাহাজাদা (৩০) নামে এক ছিচকে ছিনতাইকারিকে গ্রেপ্তার করছে পুলিশ।  ধৃত শাহাজাদা বন্দর থানার কুড়িপাড়া এলাকার প্রয়াত কাউন্সিলর বাবুল মিয়ার ছেলে। এ ব্যাপারে পিকআপ মালিক অলিউল্ল্যাহ হাওলাদার বাদী হয়ে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে অজ্ঞাত নামা ৩/৪ জনকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়েরের করেন।

যার মামলা নং ৩৩(১২)২৪ ধারা-৩৯৪ পেনাল কোড। এর আগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোর রাতে বন্দর উপজেলার মদনপুর- মদনগঞ্জ মহাসড়কের  গকুলদাসের বাগ এলাকায় এ ঘটনা ঘটে।পিকআপ মালিক অলিউল্লাহ জানান, বৃহস্পতিবার ভোর রাতে মালামাল খালাস করে  খালি পিকআপ ভ্যান নিয়ে বন্দরের কুড়িপাড়া ঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় ৬/৭ জনের একটি ছিনতাইকারি দল তাদের ব্যবহৃত পিকআপ গাড়ী ঢাকা মেট্রো ন ২০-৩৭৪২ গতি রোধ করে এবং ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে পিকআপ ভ্যানটি কুড়িপাড়া সাব রোডের দিকে নিয়ে যায়।

এরপর তাদের মারধর করে  দেড় লাখ টাকা মুক্তি পণ দাবি করে। পরে ছিনতাইকারি দল পিকআপ মালিকের কাছ থেকে নগদ ১৫ হাজার ৪’শ ৭৯ টাকা ও পিকআপ চালক বাবুলের কাছ থেকে ৪ হাজার ২৫ টাকা ও ১টি মোবাইল সেট জোর পূর্বক ছিনিয়ে নেয়।  পরে ছিনতাইকারি দলের দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় ট্রাক রেখে তাদের ছেড়ে দেয়।এলাকাবাসী জানিয়েছে, ৫ আগস্ট ফ্যাসিস্ট  সরকারের পতনের পর থেকে স্থানীয় সন্ত্রাসী ও ছিচকে ছিনতাইকারি শাহাজাদা বেপরোয়া হয়ে উঠে।  তার বিরুদ্ধে নারী নির্যাতন, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...