নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   হামলার ঘটনায় দিপু ভূইয়া সহ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন / হামলার ঘটনায় দিপু ভূইয়া সহ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ রুপগঞ্জের মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বাহিনী কতৃক জেবি গ্রুপের চেয়রাম্যান সেলিম প্রধানের মালিকানাধীন জাপান বাংলাদেশ সিকিউরিটি এন্ড পেপারস লিমিটেড এর অফিস, ফ্যাক্টরি, বাড়ি, ঘর ভাংচুর, ককটেল ও গুলি বর্ষনের প্রতিবাদে দিপু ভূইয়া সহ সন্ত্রাসীদের গ্রেফতার ও ন্যায়বিচার পাওয়ার নিমিত্তে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) দুপুর ২টায় নগরীর সিনামন রেষ্টুরেন্টে প্রতিষ্ঠানের মালিক সেলিম প্রধান এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।উক্ত সংবাদ সম্মেলনে সেলিম প্রধান বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর (দিপু ভূইয়া) নির্দেশে একদল সন্ত্রাসী আমার বাড়িতে হামলা, গুলি বর্ষন, ককটেল বিস্ফোরন ও ভাঙচুর চালায়। এছাড়া ৫০টি মোটরসাইকেল ও গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এবং লুটপাট করেছে। আমি গতকাল কোনো একটি মাধ্যম থেকে জানতে পেরেছি, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে আমার বাড়ীতে হামলা হতে পারে। বিষয়টি আমি প্রশাসনের বিভিন্ন সংস্থায় অবগত করে রাখলেও তবুও শেষ রক্ষা হয়নি। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

তিনি আরও বলেন, গত আওয়ামীলীগ সরকার আমলে আমি বৈষম্যের স্বীকার হয়েছি, যা এখন অব্যাহত রয়েছে। ৫ আগষ্টের পর আমরা যে গণতান্ত্রিক পরিবেশ চেয়েছিলাম ছাত্র-জনতার রক্তের আন্দোলনের বিনিময়ে তা এখনো বাস্তবায়ন হয়নি। সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী তার ছেলে পাপ্পা গাজী, হারিস গংরা সরকারের প্রভাব খাটিয়ে আমাকে বিদেশ যাওয়ার পথে বিমান থেকে গ্রেফতার করে এনে একটি মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন জেলে রেখে আমার বাজারের জায়গাটি ও দোকানপাট ভূয়া কাগজপত্র সৃজন করে এবং আমার স্বাক্ষর জাল করে বাজারের ভাড়া এবং বিভিন্ন ভাড়াটিয়া থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জোরপূর্বক চাঁদাবাজির মাধ্যমে আদায় করে নিয়েছে। এরপর বিজ্ঞ আদালতের নির্দেশে আমি কারাগার থেকে বের হওয়ার পর আমার বাজার নিয়ে এবং আমার বৈধ ভাড়া আমি নিজে উত্তোলনের চেষ্টা করি। এই বিরোধের জেরে ২০২৪ সালের ২৪ মে আমার বাড়ীতে হামলা, গুলিবর্ষন, লুটপাট করে। এ বিষয়ে সন্ত্রাসী গাজী বাহিনীর বালু হাবিব, ডাঃ মজিবুরের বিরুদ্ধে মামলা করলেও তাদের দলীয় ক্ষমতার প্রভাবের কারনে আমি বিচার পাইনি।

তিনি আরও বলেন, গত ২৭ জানুয়ারী সোমবার গাজী গোলাম দস্তগীর, পাপ্পা গাজী, মজিবুর তাদের ফাঁসির দাবীতে আমার বাড়ীর সামনে একটি মানবন্ধন করে। এর পরেরদিন মঙ্গলবার দিপু ভূঁইয়ার নির্দেশে যে হামলা হয়েছে আওয়ামী সরকারের আমলে একই কায়দায় আমার বাড়ীতে অগ্নিসংযোগ, গুলিবর্ষন, লুটপাট করে থাকে। মূলত দিপু ভূঁইয়া, গাজীর ছেলে পাপ্পা গাজীর নির্দেশেই এই তান্ডব লীলা চালায়। দিপু ভূঁইয়া বিএনপি হলেও গাজীর সব সেক্টর সে নিয়ন্ত্রন করছে। দিপু ভূইয়ার নির্দেশে ছাত্রদল নেতা শুটার রাসেলকে দিয়ে আমার বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ চালিয়েছে। বিষয়টি আমি গণমাধ্যমসহ প্রশাসনের সবাইকে অবগত করে রেখেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমার বাড়ীতে সন্ত্রাসী হামলার গণমাধ্যমে খবর দেখতে গেলাম ছাত্রদল-যুবদল সংর্ঘষে আমার বাড়ীতে হামলা। বিষয়টি একেবারেই মিথ্যা ও কাল্পনিক। মূলত বাজারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। যা তাদের মুঠোয় রাখার জন্যই এই হামলা। আমি এই বাজারের জায়গার মালিক হওয়া সত্বেও এই মাফিয়া চক্র সন্ত্রাসীপনা করে আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তারা। বিভিন্ন দোকান থেকে পাঁচ থেকে দশ লক্ষ টাকা অগ্রীম নিচ্ছে। যেই টাকা আমি সেলিম প্রধান প্রাপ্য টাকার মালিক। প্রতি মাসে পঞ্চাশ লক্ষ টাকা বাজারে চাঁদাবাজী হচ্ছে। আমাদের রূপগঞ্জে অনেক প্রেসক্লাব রয়েছে। কিন্তু প্রত্যেকটা প্রেসক্লাবেই গাজী গোলাম দস্তগীর পছন্দনীয় লোকজন এখনো সভাপতি/সাধারণ সম্পাদক পদে বহাল আছেন। গাজীর ছেলে পাপ্পা গাজী পলাতক থেকে এগুলো নিয়ন্ত্রন করছেন। পাপ্প গাজী একসময়ের গণমাধ্যম মাফিয়া ছিল। তাই তাদেরকে বলবো, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন, দলীয় আজ্ঞাবহ হবেন না।

এ ঘটনায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, ‘আড়তের চুক্তিনামার বিষয়টি আমাদের কাছে এসেছিল, তবে দলিল ভূয়া নাকি সেটা নির্বাহী আদেশের কিছু করার আমাদের এখতিয়ার নেই। এটা জুডিশিয়ারী বিষয়। আদালত থেকে যার পক্ষে রায় হবে তিনি আড়ত পাবেন। হামলার বিষয়ে আমরা প্রতিবেদন দিয়ে দিয়েছি। পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে’।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...