নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   শিশু ধর্ষনের চেষ্টাকারি লম্পট সাহেদকে পুলিশে সোর্পদ করল জনতা
আটক / শিশু ধর্ষনের চেষ্টাকারি লম্পট সাহেদকে পুলিশে সোর্পদ করল জনতা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ বন্দরে ৮ বছরের এক শিশু কন্যাকে ধর্ষনের চেষ্টার অভিযোগে সাহেদ হোসেন (১৮) নামে এক লম্পট যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। ধৃত লম্পট যুবক সাহেদ হোসেন বন্দর উপজেলা কুশিয়ারা দক্ষিণপাড়া এলাকার মোঃ হোসেন মিয়ার ছেলে।

এ ব্যাপারে ভুক্তভোগী শিশুর পিতা ফয়সাল  আহম্মেদ বাদী হয়ে উল্লেখিত লম্পট যুবকের বিরুদ্ধে বন্দর থানায় এ মামলা দায়ের করেন তিনি। যার মামলা নং- ৪(২)২৫। পুলিশ গ্রেপ্তারকৃত ধর্ষনের চেষ্টাকারি সাহেদ হোসেনকে উল্লেখিত মামলায় সোমবার (৩ ফেব্রুয়ারী)  দুপুরে আদালতে প্রেরণ করেছে। একই সাথে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরিক্ষা পর ২২ ধারায় আদালতে প্রেরণ করেছে।
এর আগে রোববার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টায় বন্দর উপজেলার কুশিয়ারা দক্ষিণপাড়াস্থ মোঃ হোসেন মিয়ার চৌচালা ঘরে ওই ধর্ষনের চেষ্টার ঘটনাটি ঘটে।
মামলার তথ্য সূত্রে জানা গেছে,  বন্দর উপজেলার কুশিয়ারা দক্ষিণপাড়া এলাকার ফয়সাল আহম্মেদের ৮ বছরের শিশু কন্যা দীর্ঘ দিন ধরে তাদেরই প্রতিবেশী মোঃ হোসেন মিয়ার মেয়ে লামিয়া আক্তারে নিকট প্রাইভেট পড়ে আসছিল।

প্রতিদিনের ন্যায় গত রোববার সন্ধ্যা ৭টায় ফয়সাল আহম্মেদের মেয়ে লামিয়ার নিকট প্রাইভেট পড়তে আসলে ওই সময় প্রাইভেট শিক্ষিকা লামিয়ার লম্পট ভাই সাহেদ হোসেন বাড়িতে কেউ না থাকার সুবাদে পশ্চিম পাশের একটি চৌচালা ঘরে পড়তে আসা ৮ বছরের শিশুকে  ধাক্কা দিয়া রুমের ভিতরে প্রবেশ করিয়ে দরজা আটকিয়ে দেয়। পরে  শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং দস্তাদস্তি শুরু করে। দস্তাদস্তির একপর্যায়ে লম্পট সাহেদ হোসেন অবুঝ শিশু মেয়েকে ধাক্কা দিয়া খাটের উপর বিছানায় ফালাইয়া দেয় এবং জোর পূর্বক ভাবে পড়নের কাপর টানা হেঁচড়া করে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় শিশু মেয়েটি উচ্চস্বরে ডাক চিৎকার • করিলে আসামী কৌশলে রুম হইতে পালানোর চেষ্টাকালে বাড়ি ও স্থানীয় লোকজনের সহায়তায় লম্পট সাহেদ হোসেনকে আটক করে। পরে উত্তেজিত লোকজন ধর্ষনের চেষ্টাকারিকে গন পিটুনি পুলিশে সোর্পদ করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...