নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   শহরে ব্যাস্ততম চেম্বার রোডে দু’পাশ দখল, যানজটে দুর্ভোগ দেখার কেউ নেই !
শহরে ব্যাস্ততম চেম্বার রোডে দু’পাশ দখল, যানজটে দুর্ভোগ দেখার কেউ নেই !
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ শহরের ব্যাস্ততম চেম্বার রোড সড়কের দু’পাশে বিভিন্ন যানবাহন থামিয়ে মালামাল লোড আনলোড ও যানবাহন রাখায় এ সড়কটিতে যানজটের অন্যতম কারন। যার যার ইচ্ছে মত তারা মালামাল লোড আনলোড করছে, সড়কের দু’পাশে যানবাহন রাখা সহ  হকারদের দোকান গাড়ি রাখছে। এসব কারনে সড়কের দু’পাশ সুরু হয়ে যানজট আরো প্রকট আাকার ধারন করছে। পথচারী ও নগরবাসির অভিযোগ এসব অনিয়মকারীদের যেন দেখার কেউ নেই? বেশির ভাগ সময় বন্ধ থাকা যাত্রীবাহি বাস দিনের বেলায় এ সড়কে পাশে স্ট্যান্ড করে রাখছে। পুলিশ ও ট্রাফিক পুলিশ নিয়মিত অভিযানে তাদের সড়কের পাশে যানবাহন রাখতে নিশেষ করলেও এসকল অনিয়মকারীরা বিন্দু মাত্র তোয়াক্কা করে না।
এ সড়কটি দু’পাশে যে যার খুশি মত দিনে রাতে মালামাল লোড আনলোড করে। অন্য দিকে ২ নং রেল গেইটে সিটি কর্পোরেশনের পাবলিক টয়লেটের পাশের সড়কে ঢাকা নারায়ণগঞ্জ রুটের কয়েকটি পরিবহন অবৈধ ভাবে টিকিট কাউন্টার বসানোর কারনে তারা বাস থামিয়ে রাখায় যানজট আরো প্রকোট আকার ধারন করে। এ বিষয়টি নজরে আসলে সিটি কর্পোরেশনের মেয়র ডা.আইভী গাড়ি থামিয়ে বেশ কয়েকবার প্রতিবাদ করে টিকিট কাউন্টার সড়ানোর নির্শেদ দিলেও তারা মানছে না।
এ বিষয়ে বন্দর একরামপুরের বাসিন্দা রমজান হোসেন অভিযোগ করেন, বেশিভাগ সময় এ সড়কে যানজট লেগে থাকে।  কর্মস্থলে সঠিক সময়ে যেতে পারিনা যানজটের কারনে দুর্ভোগ পোহাতে হয়।
একই ভাবে টানবাজার এলাকার বাসিন্দি অনিল সেন অভিযোগ করেছেন, বেশির ভাগ সময় এ চেম্বার রোড় সড়কটিতে যানজটের সৃস্টি হয়। নিত্যাদিনে চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে বাচ্ছাদের স্কুলে আনা নেওয়া করতে দুর্ভোগে পড়তে হয়।
এ সড়কটি দু’পাশে যে যার খুশি মত দিনে রাতে মালামাল লোড আনলোড করে। অন্য দিকে ২ নং রেল গেইটে সিটি কর্পোরেশনের পাবলিক টয়লেটের পাশের সড়কে ঢাকা নারায়ণগঞ্জ রুটের কয়েকটি পরিবহন অবৈধ ভাবে টিকিট কাউন্টার বসানোর কারনে তারা বাস থামিয়ে রাখায় যানজট আরো প্রকোট আকার ধারন করে
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান নারায়ণগঞ্জের খবরকে জানিয়েছেন, এ ব্যাস্ততম সড়কটি যেন যানজট মুক্ত থাকে পুলিশ ও ট্রাফিক পুলিশ নিয়মিত নজরদারি করে যত্রতত্র যানবাহন পার্কিং করতে নিশেষ করছে। পুলিশ চলে গেলেই পুনরায় তারা এ অনিয়ম করে। যানজট নিরসনে পুলিশ আরো নজরদারি বৃদ্ধি করবে। কেউ সুনির্দিষ্ট  অভিযোগ করলে পুলিশ ব্যাবস্থা গ্রহন করবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...