নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   সাহিত্য   “স্বপ্ন প্রপাত” আজো মনে পড়ে অগনিত আঁখি সঙ্গোপনে জল জোছনায় — মাসুদ রানা
“স্বপ্ন প্রপাত” আজো মনে পড়ে অগনিত আঁখি সঙ্গোপনে জল জোছনায় — মাসুদ রানা
  সাহিত্য || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৫ নভেম্বর, ২০২২

“স্বপ্ন প্রপাত” আজো মনে পড়ে অগনিত আঁখি সঙ্গোপনে জল জোছনায় — মাসুদ রানা

আজো মনে পড়ে অগনিত আঁখি সঙ্গোপনে
জল জোছনায় পদ্ম ফোঁটা নিশুথী নির্জনে
সুনসান হাওয়ায় ঝরে পড়া শুকনো পাতার শব্দ
স্মরণক্ষণে করে দেয় আমাকে নিথর স্তব্দ।

ভুলে যেতে চাই ইচ্ছে খুশি ভুলের সাথে চুক্তি
কুহক মায়ার বাধন থেকে পেতে চিরমুক্তি
ছল স্পর্শের দাগ মুছতে অশ্রু মোহনায়
কেঁদে ফিরি ডুবে অহর্ণিশ দেখাহীন যাতনায়।

নিঃসঙ্গতার চোরাবালি ক্রমেক্রমে গ্রাস
জীবন থেকে স্বপ্নপ্রীতি হচ্ছে প্রতিনিয়ত হ্রাস
অবজ্ঞার ধুলোয় নিজেকে রাঙিয়ে আমি একাকী
জাগিয়ে রাখি ঘুমিয়ে পড়া তোমার নিয়ন স্মৃতি।

বেদনার পাথার ভেবে স্বর্গ সোপান
উৎফুল্লতানে পাড়ি দিতে হই আগুয়ান
সহসা যাই ভুলে চলে যাবার কথা
সন্মুখ সব অন্ধকার নিশ্চূপ নীরবতা।

তুলে রাখি মনের শিকায় ফুলভেবে কষ্ট
যা দিয়েছিলে কোন একদিন হয়ে সন্তুষ্ট
অদেখা সূতোয় বেধে হৃদয় ধরে দুটি হাত
মোহিত মনে বলেছিলে ছড়িয়ে স্বপ্নপ্রপাত।

২২/০৬/২০২২ইং (রাত) ৯.৩৬মিঃ

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১