নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ    |   কঠিন সময় পার হয়ে দায়িত্বে আসা সরকারকে টিকিয়ে রাখতে হবে – এমপি আবুল কালাম   |   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   সাহিত্য   প্রেসক্রিপশন ।। আহমেদ বাবলু
প্রেসক্রিপশন ।। আহমেদ বাবলু
  সাহিত্য || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

প্রেসক্রিপশন ।। আহমেদ বাবলু

আনোয়ারা (৪২) অনেক দিন ধরে মানসিক অশান্তিতে আছেন। ঘুমাতে পারছেন না। মেজাজ খিটখিটে হয়ে উঠেছে। ছেলেটার সঙ্গে, যার বয়েস এখন ১৮, কিছুতেই বনিবনা হচ্ছে না। অথচ এই সন্তানটিই তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন।

 

 

বিয়ের দুবছরের মাথায় ছেলের জন্ম আর তার দুবছরের মাথায় ছেলের বাবার রোড এক্সিডেন্টে মৃত্যু, আনোয়ারাকে গভীর খাদে ফেলে দিয়েছিল। সেখান থেকে একটু একটু করে নিজেকে তুলে এনেছেন। চারবছরের সংসার জীবন খুব বেশি আনন্দদায়ক ছিল না বলে দ্বিতীয়বার বিয়ের কথা ভাবেননি।ছেলেটাকে অবলম্বন করেই এতটা পথ পাড়ি দিয়ে এসেছেন। অথচ সেই ছেলেই নাকি ক্রমাগত দূরে সরে যাচ্ছে!

 

 

পরিচিত একজনের কাছে জেনে শুনে আনোয়ারা আজ এক কাউন্সেলিং সেন্টারে এসেছেন। ভদ্রলোক তার কথা মন দিয়ে শুনলেন। ছেলের অতিরিক্ত মোবাইল প্রীতি। বাসায় থাকলে দরজা বন্ধ করে রাখা। ভেতর থেকে সিগারেটের কটু গন্ধ। বাইরে গেলে রাত করে ঘরে ফেরা। কিছু বললেই ঝগড়া লাগিয়ে দেয়া, আনোয়ারেকে দিন দিন অসুস্থ করে তুলেছে। সে নিজেও এখন আর স্বাভাবিকভাবে কথা বলতে পারে না যেন। রাতের পর রাত নির্ঘুম কাটে।

 

 

সব শুনে কাউন্সেলর ভদ্রলোক সাধারণ কিছু পরামর্শ দিলেন। আর বললেন আপনার এখন ভালোভাবে ঘুম দরকার। আমি দুয়েকটা ওষুধ লিখে দিচ্ছি। আগে এগুলো খান।

আনোয়ারা ফ্যালফ্যাল করে কয়েক মূহুর্ত সেই প্রেসক্রিপশনের দিকে তাকিয়ে থাকেন। তারপর কেমন অদ্ভুত স্বরে বলে ওঠেন-

আমি ভালো করে ঘুমালে আমার ছেলেটা ঠিক হয়ে যাবে তো?

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১