নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   সাহিত্য   রক্ত প্লাবন — মাসুদ রানা লাল 
কবিতা / রক্ত প্লাবন — মাসুদ রানা লাল 
  সাহিত্য || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

কবিতা – রক্ত প্লাবন

— মাসুদ রানা লাল

উৎসর্গ: ১৬ জুলাই ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বীর শহিদ  আবু সাইদ’কে

— মাসুদ রানা লাল

শত্রূর মুখোমুখি নয়

দাড়িয়েছিল স্ব’জাতি ভাইয়ের সম্মুখ

ক্ষমতার দম্ভে স্ব’ভাষি ভাই

ঝাঝরা করলো ডানামেলা পাখির মতো পাতা বুক।

 

চোখের পলকে কেড়ে নিলো

অকুতোভয় এক নিরস্ত্র সাহসি প্রাণ

ভাবলো না গুলি ছোরবার আগে

সে বাংলা মায়েরি সন্তান।

 

রক্ত প্লাবনে হলো প্লাবিত

আমার স্বাধীন জন্মভূমি

প্রতিবাদে হলো সাইদ প্রথম শহিদ

পুলিশ; খুনি হলে তুমি।

 

রাষ্ট্র নয়, নয় রাষ্ট্রের ক্ষমতা

চেয়েছিল  বৈষম্যরোধে নিয়ম সংস্কার

আন্দোলন সংগ্রামে দাবী আদায়ে

রাজপথে নেমে হলো মরণ স্বীকার।

 

দাউদাউ করে দ্রোহের অগ্নি

জ্বলছে র্স্মাট বাংলাদেশে

প্রতিরোধে বিদ্রোহী তুলেছে গর্জন

অসময়ে মৃত্যুকে ভালোবেসে।

 

হাহাকার নয় তীব্র ক্ষ্যাপা হুঙ্কারে

শহর, নগর, বন্দর জুড়ে উঠেছে কম্পন

কার আছে হিম্মৎ রাখবে দাবায়ে

সংগ্রামীর তেজিয় স্পন্দন।

 

ক্ষোভের আগুন, বুকের আগুন

 চেতনায় মিশে একাকার

দাবি আদায়ে প্রতিজ্ঞাবদ্ধ

 কেউ নেই ঠেকাবার।

 

মৃত্যু যখন চিনেছি আমরা

মৃত্যুকেই মেনে নিয়ে

শত্রূর রাহুকবল থেকে

বিজয় আনবো ছিনিয়ে।

 

আমার ভাইয়ের পাতাবুকে

বুলেট চালাতে যারা

দ্বিধা করেনি বিন্দুমাত্র

আর যা’ই হোক মানুষ নয় তারা।

 

অবিচারের কলুষিত কাল

জানি একদিন হবে শেষ

 তোমার মৃত্যুর পথ ধরেই

গুড়ে দাঁড়াবে আগামীর বাংলাদেশ।

১৯/০৭/২০২৪ইং (রাত) ৩.৫০মিঃ

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা