নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   লীড নিউজ   জমে উঠেছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব নির্বাচন | ১১ পদে ২৪ প্রার্থী
আগামী ২৭ জুন নির্বাচন / জমে উঠেছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব নির্বাচন | ১১ পদে ২৪ প্রার্থী
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ জমে উঠেছে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের (২০২৫-২০২৭) সালের দ্বি-বার্ষিক নির্বাচনের প্রচার প্রচারনা। ১১ টি পদে দু’টি পূর্নাঙ্গ প্যানেল সহ ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা ভোটারদের কাছে ভোট চাইছে। দুটি প্যানেল ও স্বতন্ত্রপ্রার্থী হয়ে তিনজন সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

একই ভাবে দুটি প্যানেল ও স্বতন্ত্রপ্রার্থী হয়ে তিনজন সহ সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। আগামী ২৭ জুন শুক্রবার প্রেসক্লাব মিলনায়তনে দুইপর্বে বার্ষিক সাধারন সভা ও নির্বাচনের  ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সভাপতি ও সম্পাদকসহ ১১টি পদের জন্য দুটি পূর্ণাঙ্গ প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দুটি প্যানেলের মধ্যে আবু সাউদ মাসুদ-আফজাল হোসেন পন্টি এবং মাহবুবুর রহমান মাসুম-রফিকুল ইসলাম রফিক প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করছেন । এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে খন্দকার শাহ আলম এবং সহ-সভাপতি পদে অহিদুল হক খান প্রতিদ্বন্দ্বীতা করছে।
আবু সাউদ মাসুদ-আফজাল হোসেন পন্টি প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি আবু সাউদ মাসুদ, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান কাকন, কার্যকরী সদস্য আরিফ আলম দিপু, রফিকুল ইসলাম জীবন, আব্দুস সালাম, মাহফুজুর রহমান, প্রনব কৃষ্ণ রায়।
মাহবুবুর রহমান মাসুম-রফিকুল ইসলাম রফিক প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সহ-সভাপতি নাফিজ আশরাফ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক হাসান আরিফ, কোষাধ্যক্ষ ইউসুফ আলী এটম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দীপক কান্তি ভৌমিক, কার্যকরী সদস্য হালিম আজাদ, মাসুমুজ্জামান, আমির হোসেন স্মিথ, পুলক হাসান, আসিফুজ্জামান।
নির্বাচন পরিচালনায় তিন সদস্যের নির্বাচনী কমিশনের দায়িত্বে পালন করছেন। নির্বাচন কমিশনে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা। সদস্য হিসেবে রয়েছেন মাসুদুজ্জামান মাসুদ ও এডভোকেট নবী হোসেন।
তফসিল অনুযায়ী, ২৩ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনের দিন ২৭ জুন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ চলবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...