নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   সোনারগাঁয়ে এপ্রোচ সড়কে পানি, চরম ভোগান্তিতে ২০ গ্রামের মানুষ
চরম দুর্ভোগ / সোনারগাঁয়ে এপ্রোচ সড়কে পানি, চরম ভোগান্তিতে ২০ গ্রামের মানুষ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

সোনারগাঁ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মঙ্গলের গাঁও বটতলা এলাকায় কালভার্ট ব্রীজ নির্মাণে ধীরগতিতে এপ্রোচ সড়কে পানি উঠে ভোগান্তিতে চলাচল করছে ২০গ্রামের সাধারণ মানুষ।

মোগরাপাড়া চৌরাস্তা থেকে হোসেনপুর সড়কে পুরাতন ব্রীজ ভেঙ্গে ফেলে সড়ক বন্ধ করায় বিকল্প এপ্রোচ সড়ক নিচু করে নির্মাণের ফলে এ ভোগান্তিতে পড়েছেন মানুষ। এ সড়কে চলতে গিয়ে সিএনজি চালিত অটোরিক্সা ও ব্যটারি চালিত রিক্সা উল্টে গত এক মাসে প্রায় অর্ধ শতাধিক নারী পুরুষ ও শিক্ষার্থী আহত হয়েছেন।এপ্রোচ সড়কটি উচু করে নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে আগামী এক সপ্তাহের মধ্যে বিষয়টি সমাধান করবেন বলে জানিয়েছের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সোনারগাঁ উপজেলা প্রকৌশলী মো. আলমগীর চৌধুরী।

জানা যায়,উপজেলার মোগরাপাড়া থেকে হোসেনপুর বাজার সড়কের মঙ্গলেরগাঁও বটতলা এলাকায় ২কোটি ১৮ লক্ষ ১হাজার ৭শ ৭২ টাকা ব্যয়ে মেসার্স খাজা চিশতিয়া এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কার্যাদেশ পায়।কার্যাদেশ পাওয়ার পর ২০২৪ সালের ১লা সেপ্টেম্বর থেকে কালভার্ট নির্মাণ কাজ শুরু করেন।চলতি বছরের ৩১আগষ্ট শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফলতির কারনে প্রায় ৬০ শতাংশ কাজও শেষ করতে পারেননি।

তবে কালভার্ট নির্মাণ করতে গিয়ে জন সাধারণের চলাচলের সুবিধার্থে বিকল্প এপ্রোচ সড়ক নির্মাণ করে ঠিকাদারী প্রতিষ্ঠান। এ এপ্রোচ সড়কটি নিচু করে নির্মাণ করায় বর্তমানে পানির নিচে তলিয়ে যায়।তবে বৃষ্টি হলে হাটু পানিতে তলিয়ে থাকে সড়কটি। ফলে ওই এলাকার মঙ্গলেরগাঁও,দুধঘাটা,পাঁচআনি, চরগোয়ালদী,দূর্গা প্রসাদ,চৌধুরী গাঁও,কাজিরগাঁও,তাতুয়াকান্দি, এলাহী নগর,রামগোবিন্দেরগাঁও, হোসেনপুর,একরামপুর,দড়িগাঁও, মনারকান্দি,ফরদি ও ফতেপুরসহ প্রায় ২০ গ্রামের মানুষ ভোগান্তিতে পড়েছেন।
গত এক মাসে এ সড়কে চলতে গিয়ে সিএনজি চালিত অটোরিক্সা ও ব্যটারি চালিত রিক্সা উল্টে অর্ধ শতাধিক নারী পুরুষ ও শিক্ষার্থী আহত হন।

তাতুয়াকান্দি গ্রামের আনোয়ার হোসেন জানান,ঠিকাদারি প্রতিষ্ঠান বিকল্প এপ্রোচ সড়কটি নিচু করে নির্মাণ করায় বেশিরভাগ সময়েই পানির নিচে তলিয়ে থাকে।পাশাপাশি সড়কে খানাখন্দ হয়ে গাড়ি উল্টে মানুষ আহত হচ্ছেন।প্রশাসনের কাছে একাধিকবার জানিয়েও কোন লাভ হয়নি।

দুধঘাটা গ্রামের আশরাফুল আলম জানান,সড়কটি পানির নিচে তলিয়ে যাওয়ার কারনে মানুষের ভোগান্তি বেড়েছে। প্রতিদিন কোন না কোন গাড়ি উল্টে মানুষ আহত হচ্ছেন।দ্রুত সড়কটি উচু করে নির্মাণের দাবি করেন তিনি।

সোনারগাঁ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সানিকা আক্তার জানান,তিনি অটোরিক্সা উল্টো আহত হয়েছেন।এ সড়কে চলাচল করতে গেলে তিনি এখনো ভয়ে আঁতকে উঠেন।

চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জিয়াউর রহমান বলেন,কালভার্ট নির্মাণের পাশাপাশি এপ্রোচ সড়কটি সংস্কার হওয়া জরুরি।সাধারণ মানুষের দূর্ভোগ লাঘবে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার।

ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স খাজা চিশতিয়া এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী তমাল ঘোষ জানান, কিছু জটিলতার কারনে কাজ শেষে করতে পারেননি।বর্ষা মৌসুম শুরু হওয়ার কারনে এমন ভোগান্তিতে পড়েছেন।এ জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।রাস্তা উচু করতে হলে তিনি করে দেবেন বলে জানিয়েছেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সোনারগাঁ উপজেলা প্রকৌশলী মো.আলমগীর চৌধুরী জানান,নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হয়েছে।আগামী এক সপ্তাহের মধ্যে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।এপ্রোচ সড়কটি উচু করার জন্য ইতোমধ্যে ভেকু নেওয়া হয়েছে। তিনিও ভূক্তভোগী বলে জানিয়েছেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...