নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   মহানগর   অটোরিক্সা লুটপাটের মামলায় যুবলীগ কর্মী মফিজ গ্রেপ্তার
গ্রেফতার / অটোরিক্সা লুটপাটের মামলায় যুবলীগ কর্মী মফিজ গ্রেপ্তার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ বন্দরে অপারেশন ডেবিল হান্ট অভিযানে অটোরিক্সার গ্যারেজ থেকে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে  ২৩ টি অটোরিক্সা ও  চার্জার লুট করার  মামলায়  স্থানীয় যুবলীগ কর্মী ও মাদক ব্যবসায়ী  মফিজ উদ্দিন (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃত মফিজ উদ্দিন  বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী এলাকার মৃত জিয়াবল ভূইয়া মিয়ার ছেলে ও  কলাগাছিয়া ইউনিয়ন ৭ং ওয়ার্ড যুবলীগ কর্মী ।  গ্রেপ্তারকৃতকে শনিবার (১৬ আগস্ট) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১৪(৮)২৪ নং মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।  এর আগে গত শুক্রবার (১৫ আগস্ট) রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত ২০২৪ ইং সালের ২৩ জুলাই রাত সাড়ে ১২টায় বন্দর শাহীমসজিদস্থ বুলবুলের অটোরিক্সার গ্যারেজে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে সন্ত্রাসী হামলা চালায় উল্লেখিত এলাকার স্থানীয় সন্ত্রাসীরা। ওই সময় হামলাকারিরা দাবিকৃত চাঁদা না পেয়ে ২৩টি অটোরিক্সা ও ২৩টি চার্জারসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়।


এলাকাবাসী জানিয়েছে,গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা মফিজ উদ্দিন ফ্যাসিস্ট সরকারের আমলে বুরুন্দীসহ বিভিন্ন এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।  ধৃত যুবলীগ নেতার মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর থেকে  যুবলীগ নেতা মফিজ উদ্দিন গ্রেপ্তার এড়ানোর জন্য কিছু দিন গাডাকা দেয়।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...