নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে পিস্তল সহ ২ যুবকে আটক করেছে পুলিশ 
দুই শ্রমিকের কাছে আগ্নেয়াস্ত্র / আড়াইহাজারে পিস্তল সহ ২ যুবকে আটক করেছে পুলিশ 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি পিস্তল সহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো আড়াইহাজার পৌরসভার মুকুন্দি এলাকার আজগর আলীর ছেলে সজীব (২০) এবং সিদ্দিকের ছেলে সোহান (২২)।

সোমবার বিকেলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মুকুন্দী এলাকার সজীবের কাছে একটি পিস্তল আছে। এ সংবাদ পেয়ে থানার এসআই আসাদুজ্জামান,এসআই ফরিদ,এসআই সাইফুল, এ এস আই শরীফ এবং এ এস আই নিজাম ওই এলাকায় অভিযান চালিয়ে সজিবকে আটক করে। সজীবের স্বীকারোক্তিতে অভিযান চালিয়ে সোহানের বাড়িতে তল্লাশি চালিয়ে পিস্তলটি উদ্ধার করে সোয়ানকে আটক করেন।

সোহান পাচগাও এলাকায় একটি এমব্রয়ডারি কারখানায় এবং সজীব আড়াইহাজার বাজারে একটি ফার্নিচারের দোকানে কাজ করে বলে জানান। আড়াইহাজার থানার ওসি তদন্ত সাইফুদ্দিন পিস্তল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান উদ্ধারকৃত পিস্তলটি ম্যাচ জাতীয় নকল বলে ধারণা করা হচ্ছে তবে পরীক্ষা নিরীক্ষা করার পর আসল কিনা নকল বোঝা যাবে। আইনি প্রক্রিয়া চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...