নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   সুবিধা বঞ্চিত মানুষ নিয়ে গভর্নরের কল বাস্তবায়ন করবো – লায়ন মইন রানা
লায়ন ডিস্ট্রিক্ট গভর্নরের নতুন কল / সুবিধা বঞ্চিত মানুষ নিয়ে গভর্নরের কল বাস্তবায়ন করবো – লায়ন মইন রানা
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  লায়ন্স ক্লাব অফ নারায়ণগঞ্জ এর ২০২৫-২০২৬ কার্যবর্ষের তৃতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর ক্যাফেটেরিয়া সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব জেলা ৩১৫ এ২ এর ২য় ভাইস গভর্নর ও লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর ডাইরেক্টর লায়ন এমরান ফারুক মইন রানা।

এসময় এমরান ফারুক মইন রানা বলেন, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ আমি এ ক্লাবের সদস্য আমি এ পরিচয় দিতেই বেশী গর্ববোধ করি। লায়ন জেলা গভর্নর যে কল করেছে, আমরা প্রতিটি কর্মসূচী সফল ভাবে পালন করবো। বিধবা নারী সহ সুবিধা বঞ্চিত মানুষ নিয়ে সেবামূলক কাজ করার জন্য জেলা গভর্নর একটি নতুন কল করেছে। এ বিষয়ে জেলা ৩১৫ এ২ এর ২য় ভাইস গভর্নর লায়ন এমরান ফারুক মইন রানাকে চেয়ারপার্সন করা হয়েছে । আমরা মানবতার সেবায় লায়নিজমের প্রতিটি দিক নির্দেশনা মেনে প্রফুল্য চিত্রে কাজ করে যাবে। সভায় লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর প্রেসিডেন্ট নাসির উদ্দিন মন্টু’র

সভাপতিত্বে উপস্থিত ছিলেন সেক্রেটারী লায়ন এ্যাডভোকেট বিএম হোসেন, ট্রেজারার লায়ন এ্যাডভোকেট জাকির হোসেন, ক্লাব মার্কেটিং এন্ড কমিউনিকেশন চেয়ারপার্সন লায়ন সাইদুল্লাহ হৃদয়,
সার্ভিস চেয়ারপার্সন লায়ন শায়েদুল ইসলাম শাকিল, লায়ন এ্যাডভোকেট নুরুল হুদা, এলসিআইএফ ক্লাব কো-অর্ডিনেটর লায়ন মোঃ মাহাবুব এলাহি,
ক্লাব ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন রাকিবুল হাসান শিমুল,
ক্লাব ২য় ভাইস প্রেসিডেন্ট লায়ন মোস্তাফিজুর রহমান, ক্লাব ৩য় ভাইস প্রেসিডেন্ট লায়ন আলাল উদ্দিন,


১ম জয়েন্ট সেক্রেটারী লায়ন মোঃ বিল্লাল হোসেন, ২য় জয়েন্ট সেক্রেটারী লায়ন শামসুর রহমান কাজল, টেমার সার্জিস হোসেন তারেক, জয়েন্ট টেমার লায়ন রাকিব উল হাসান, লায়ন মোহাম্মদ শাহেদ।
সভার প্রথমে পবিত্র কোরআন তোলোয়াত ও লায়ন শপথ বাক্য পাঠ করা হয়।
পরে ২০২৫-২৬ কার্যবর্ষের
অভিষেক চাটার্ড নাইট, ইন্ডাকশন, ইনস্টলেশন সম্পর্কে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহন করা হয়। আগামী অক্টোবর সার্ভিস মাসের কার্যক্রম সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়। আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পরে ক্লাবের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে যারা অসুস্থ আছে তাদের সকলের জন্য বিশেষ মোনাজাত করে দোয়া পরিচালনা করেন লায়ন সায়েদুল ইসলাম শাকিল। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...