নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   পূর্বাচল তিনশোফিট সড়কে ফুট ওভারব্রীজের দাবীতে মানববন্ধন
মানববন্ধন / পূর্বাচল তিনশোফিট সড়কে ফুট ওভারব্রীজের দাবীতে মানববন্ধন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ পূর্বাচল তিনশোফিট সড়কে ফুট ওভারব্রীজ সহ বিভিন্ন দাবীতে এলাকাবাসি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার সকালে সড়কের মস্তুল এলাকায় এ কর্মসূচী পালন করা হয়।

ট্রাফিক ব্যবস্থাপনা বাস্তবায়ন, মস্তুল ও পিংক সিটি এলাকায় ফুট ওভার ব্রীজের দাবীতে পূর্বাচল তিনশোফিট সড়কে এলাকাবাসির মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে স্থানীয় এলাকাবাসী। এতে সড়কের উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মানববন্ধনেে অংশগ্রহনকারীরা জানান, পূর্বাচল তিনশোফিট সড়ক নির্মানে সময় মস্তুল ও পিংক সিটি এলাকায় ওভারব্রীজ নির্মানের কথা থাকলে তা করা হয়নি। এদিকে এই এলাকায় সড়কের উভয় পাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প কারখানা রয়েছে। প্রতিদিন ঝুকি নিয়ে প্রায় ৪ থেকে ৫ হাজার বিভিন্ন বয়সের মানুষ পারাপার হয়। এছাড়া সড়কটির কোথাও কোন পুলিশবক্স, জেব্রা ক্রসিং না থাকায় সড়কে বেপরোয়া গতিতে চলা মোটরসাইকেল, প্রাইভেটকার প্রতিনিয়ত দূর্ঘটনার স্বীকার হচ্ছে, ঘটছে প্রাণহানি।সড়কটি চলাচলের জন্য খুলে দেবার পর কুড়িলবিশ্বরোড থেকে কাঞ্চন সেতু এলাকা পর্যন্ত দূর্ঘটনায় কমপক্ষে ৭০ জনের প্রাণহানী ঘটেছে বলে জানা গেছে ।

এর মধ্যে মস্তুল এলাকায় ২০ জনের মত প্রাণহানীর ঘটনা ঘটেছে। এসমস্যা থেকে দ্রুত রেহাই পেতে এলাকাবাসি মস্তুল ও পিংক সিটি এলাকায় ফুট ওভার ব্রীজ, জেব্রা ক্রসিং, পুলিশ বক্স নির্মানের দাবী জানান। অন্যথায় তারা আরো বড় ধরনের কর্মসূচী পালন করবেন বলে ঘোষনা দেন। পরে পুলিশ এসে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধানের চেষ্টার আশ্বাস দিলে লোকজন সড়ক থেকে সড়ে দাড়ায়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...