নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে বিভিন্ন দাবিতে স্বাস্থ্য সহকারিদের ৬ ঘন্টা  কর্ম বিরতি
কর্মবিরতি / বন্দরে বিভিন্ন দাবিতে স্বাস্থ্য সহকারিদের ৬ ঘন্টা  কর্ম বিরতি
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীরা বিভিন্ন দাবিতে ৬ ঘন্টা কর্মবিরতি পালন করেছে। রোববার (৫ অক্টোবর) ৬ দফা দাবিতে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তারা এ কর্ম বিরতি পালন করেন।

কর্ম বিরতী পালন কালে বক্তারা বিভিন্ন দাবি তুলে ধরে বলেন, মানব শিশু জন্মের পর থেকে ১০টি মারাত্মত রোগ থেকে সুরক্ষার জন্য প্রতিষেধক হিসেবে তৃণমূল পর্যায় আমরা স্বাস্থ্য সহকারীরাই টিকা দিয়ে থাকি। কিন্তু আমরা দীর্ঘ দিন ধরে টেকনিক্যাল পদমর্যাদার দাবি করে আসলেও সংশ্লিষ্ট বিভাগ আমাদের দাবি বাস্তবায়ন না করায় আমরা সরকারের অন্যান্য সকল দপ্তরের কর্মচারীদের থেকে পদমর্যাদাসহ চরম ভাবে বেতন বৈষম্যের শিকার হচ্ছি। তাই আমরা আমাদের ৬ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্ম বিরতি পালন করছি। দাবিগুলি হলো নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান করে ১৪তম গ্রেড প্রদান। ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষনের মাধ্যমে টেনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরন। পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তি উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ। পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী সকল স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ করতে হবে।

বেতন স্কেলে উন্নীতকরণের পূর্বে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক,স্বাস্থ্য পরিদর্শকগণ যত সংখ্যক টাইম স্কেল অথবা উচ্চতর গ্রেড প্রাপ্ত বা প্রাপ্য হয়েছেন তা পরবর্তী পুন:নির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে। পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পূর্নকারী স্বাস্থ্য মহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকদেরকে ডিপ্লোমাধারী সম্পন্ন হিসাবে গণ্য করে সরাসরি ১১তম গ্রেড দিতে হবে।
কর্মবিরতী  পালনকালে  বক্তব্য রাখেন সভাপতি মুহাম্মদ আল মামুন, সাধারণ সম্পাদক আবুল হাসান, যুগ্ম সম্পাদক রাজিবুল হক, সাংগঠনিক সম্পাদক উম্মে রুম্মান রিক্তা প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...