নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   লীড নিউজ   ডেঙ্গু নিয়ন্ত্রণ ও হাসপালে চিকিৎসা সেবায় আস্থা ফিরিয়ে আনার আহবান ডিসির
আধুনিক প্রযুক্তির পরীক্ষার মেশিন হস্তান্তর / ডেঙ্গু নিয়ন্ত্রণ ও হাসপালে চিকিৎসা সেবায় আস্থা ফিরিয়ে আনার আহবান ডিসির
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেনারেল ( ভিক্টোরিয়া)  হাসপাতালে রোগীদের আধুনিক পরীক্ষার জন্য সেল কাউন্টার ও পোর্টেবল ইসিজি মেশিন প্রদান করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ।

এ সময় হাসপাতালে ডেঙ্গু রোগীরদের চিকিৎসা ব্যাবস্থার খোঁজ খবর নেন জেলা প্রশাসক ও সিভিল সার্জন। পরে হাসপাতালের পরিত্যাক্ত স্থানে ৪০টি ফলজ গাছের চারা রোপন করেন তিনি।
বৃহস্পতিবার ১৬ অক্টোবর  সকালে গ্রিন অ্যান্ড ক্লীন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় জেলা পরিষদের উদ্যোগে ভিক্টোরিয়া হাসপাতালে আগত রোগীদের জন্য ১টি অত্যাধুনিক সেল কাউন্টার ও ২টি পোর্টেবল ইসিজি মেশিন প্রদান করা হয় ।
হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ পরিদর্শন করে ডেঙ্গু পরিস্থিতি খোঁজ খবর সহ সামগ্রিক চিত্র অবলোকন করে সংশ্লিষ্টদের দিক-নির্দেশনা প্রদান করেন ।এরপর আনুষ্ঠানিক ভাবে সেল কাউন্টার ও পোর্টেবল ইসিজি মেশিন হস্তান্তর করে জেলা প্রশাসক নারায়ণগঞ্জের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ভিক্টোরিয়া হাসপাতালের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে বলেন, আমরা সরকারি হাসপাতালে মানুষের আস্থার জায়গায় ফিরিতে আনতে কাজ করে যাচ্ছি।
তিনি ডাক্তারদের আরও মানবিক হয়ে সেবা প্রদান করার কথা উল্লেখ করে বলেন, চিকিৎসকরা  ওভারলোডেড অবস্থায় সেবা দিয়ে যাচ্ছে। কিন্তু এইখানে যারা আসে তারা তো কেউ আমার ভাই, আমারই নিকটাত্মীয়। তাই তাদেরকে দেশ ও রাষ্ট্রের স্বার্থে সাধারণ মানুষদের পরিপূর্ণ সেবা প্রদান করতে হবে।
এছাড়া জেলা প্রশাসক ডেংঙ্গু চ্যালেঞ্জ মোকাবেলায় অন্যের আশায় বসে না থেকে সকলকে নিজ নিজ জায়গা থেকে নিজের কাজটুকু করে দেশ ও দশের কল্যাণে অবদান রাখার অনুরোধ করেন।
অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জহিরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত মো: হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...