নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   মহানগর   ডাকাতির প্রস্তুতি সহ ৯ জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ
গ্রেফতার / ডাকাতির প্রস্তুতি সহ ৯ জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন সহ অন্যান্য অপরাধে ৯ জনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

১ এপ্রিল বুধবার সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকারিত প্রস্তুতি কালে ০৭ জন, মাদক মামলায় ০১ জন, এবং অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান কালে ০১ জন সহ মোট ০৯ জন আসামীকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানিয়েছে,
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ  রাত ৩ টার সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানার চাষাড়া এলাকায় অভিযান চালিয়ে ১। মোঃ সানি (১৯), পিতা-শরিফুল, মাতা-পুতুল, সাং-গলাচিপা কলেজ রোড, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, ২। আঃ আহাদ (১৯), পিতা-মৃত ফিরোজ, সৎপিতা-সাইফুল ইসলাম, মাতা-মায়া, সাং-ছোট হুইলদা, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর, বর্তমানে-খাঁনপুর তল্লা মডেল গার্মেন্টস সংলগ্ন, থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ। ৩। টুটুল মিয়া (২৭), পিতা- মৃত আব্দুর রউফ, মাতা-তাছলিমা বেগম, সাং-মেঘলা জয়পাড়া বাজার, থানা-দোহার, জেলা-ঢাকা, বর্তমানে-শহীদ নগর আবুল মেম্বারের বাড়ীর ভাড়াটিয়া, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ, ৪। মো: সাইফুল ইসলাম (২২) পিতা- মো: অহিদুল ইসলাম, মাতা-মোসা: পিয়ারা বেগম, সাং-পূর্ব হাসা, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর, সাং-সৈয়পুর পূবালী স্লট সংলগ্ন, থানা-নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জদের
নারায়নগঞ্জ সদর থানার এফআইআর নং-২৪, তারিখ- ১৮ মার্চ, ২০২৬; জি আর নং-৮১, তারিখ- ১৮ মার্চ, ২০২৬; ধারা- 399/402 The Penal Code, 1860 এর সন্দিগ্ধ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে রাত ৪ টায় বাপ্পি চত্ত্বর এলাকা হতে অভিযান পরিচালনা করে ১। রায়হান বান্টি (৪৫), পিতা-মৃত মহিউদ্দিন আহম্মেদ, মাতা-নাগিনা বেগম, স্থায়ী-৮৭/১ এসজি রোড, তামাকপট্টি, থানা-নারায়নগঞ্জ সদর, জেলা-নারায়নগঞ্জ, ২। অমিত দে চন্দ্র দে (২০), পিতা-মৃত মন্টু চন্দ্র দে, মাতা-মনিকা রানী দে, সাং-শীতলক্ষ্যা মাছুয়া বাজার পপুলার বিল্ডিং, থানা-নারায়নগঞ্জ সদর, জেলা-নারায়নগঞ্জ , ৩। গোপাল দাস (২৩), পিতা-সচিদুলাল দাস, মাতা-আশুকা রাধা দেবী দাস, সাং-দেোভোগ আখড়া ইসকন মন্দির সংলগ্ন, গনেশের বাড়ীর ভাড়াটিয়া, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ অপরাধীদের আটক করা হয়। এ ঘটনায় নারায়গনগঞ্জ সদর থানার ,এফআইআর নং-৩৫, তারিখ- ২৮ মার্চ, ২০২৬; জি আর নং-৯২, তারিখ- ২৮ মার্চ, ২০২৬; ধারা- 399/402 The Penal Code, 1860 এর সন্দিগ্ধ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ দুপুরে মেট্রো হল এলাকায় অভিযান পরিচালনা করে  মোঃ লালু (৫৩), পিতা- মৃত শেখ জুম্মন, মাতা-সমলা খাতুন, সাং- স্থায়ী : গ্রাম- নারায়নগঞ্জ (কুমুদিনী বাগান) , উপজেলা/থানা- নারায়নগঞ্জ সদর, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ বর্তমান : গ্রাম- নারায়নগঞ্জ (মেট্রোহলের গলি (রতন মিয়ার বাড়ীর বাড়াটিয়া), ধর্মতলা,) , উপজেলা/থানা- নারায়নগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ এর হেফাজত হতে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ০৩ গ্রাম, মূল্য-৯০০০/- টাকা এবং মাদক বিক্রয়ের নগদ ১৫০০/- টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানার ,এফআইআর নং-২, তারিখ- ০১ এপ্রিল, ২০২৬; জি আর নং-৯৮, তারিখ- ০১ এপ্রিল, ২০২৬; সময়- ১৪.৪০ ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার শহীদ নগর ক্লাব গলি এলাকায় পুলিশ চালিয়ে  ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারা মোতাবেক  অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থানের অপরাধে ১। খালেদ মো: সিকু (২৫) পিতা- মৃত মজিবুর রহমান, মাতা-সুলতানা বেগম, সাং-শহীদ নগর, থানা ও জেলা-নারায়ণগঞ্জ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হালিম জানিয়েছে, পুলিশ মাদক ও অপরাধ নির্মূলে অভিযান অব্যহত রাখবে। সমাজের সকল শ্রেনীর অপরাধীদের আইনের আয়তায় আনা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...