নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ    |   কঠিন সময় পার হয়ে দায়িত্বে আসা সরকারকে টিকিয়ে রাখতে হবে – এমপি আবুল কালাম   |   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   সংস্কৃতি   সোনারগাঁয়ে ১ তারিখ থেকে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু
বৈশাখী মেলা / সোনারগাঁয়ে ১ তারিখ থেকে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু
  সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

সোনারগাঁও প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা। এ উপলক্ষে ফাউন্ডেশন কর্তৃপক্ষ সব প্রকার প্রস্তুতি শেষ করেছেন।

বৈশাখী মেলা ফাউন্ডেশনের সোনারতরী লোকজ মঞ্চে মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

মেলার উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন- সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ, টুরিস্ট পুলিশের নারায়ণগঞ্জ জোনের পরিদর্শক এ কে এম মাহাবুবুল আলম এবং সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।

মেলায় কারুশিল্পীদের হাতে তৈরি জামদানি, শতরঞ্জি, নকশিকাঁথা, মৃৎশিল্প, দারুশিল্প, হাতপাখা, কাঠ খোদাই শিল্প, পটচিত্র, শোলা শিল্প, বাঁশ ও বেতশিল্প এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কারুশিল্পীদের সৃষ্টিশীল কাজের উপস্থাপন ও বিপণনের সুযোগ থাকছে। এছাড়াও মেলায় বাউল গান, লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান, পুতুলনাচ, হালখাতা, বায়োস্কোপ, নাগরদোলাসহ গ্রামীণ বিনোদনের ব্যবস্থা থাকবে।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. সাখাওয়াত হোসেন জানান, বৈশাখী মেলার সব প্রস্তুতি শেষ হয়েছে। শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। মেলায় কৈশোরের রোমাঞ্চকর মুহূর্তগুলোকে পুনরায় আলিঙ্গন করতে হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা উপস্থাপন করা হবে। এবারের মেলায় ২৬টি স্টল বসবে। মেলায় আগত দর্শনার্থীদের জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সোনারগাঁ জাদুঘর চত্বরে আয়োজিত এ বৈশাখী মেলাটি ১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে বলে জানান তিনি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...