নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ    |   কঠিন সময় পার হয়ে দায়িত্বে আসা সরকারকে টিকিয়ে রাখতে হবে – এমপি আবুল কালাম   |   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   সংস্কৃতি   বেগম রোকেয়া দিবস উপলক্ষে মহিলা পরিষদের আলোচনা সভা
আলোচনা সভা / বেগম রোকেয়া দিবস উপলক্ষে মহিলা পরিষদের আলোচনা সভা
  সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৯ম-১০ম শ্রেণীর ছাত্রীদের নিয়ে বৃহস্পতিবার ২৩ অক্টোবর দুপুরে এক আলোচনা সভা মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়।

এবছর আগষ্ট থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বাংলাদেশ মহিলা পরিষদ সারা দেশব্যাপী এই কর্মসূচি পালন করছে। নারায়ণগঞ্জ জেলাও আলোচনা সভা, “সুলতানার স্বপ্ন” নিয়ে বিশেষ পাঠচক্র, রচনা প্রতিযোগিতা, সাইকেল রান, পত্রিকায় লেখা প্রকাশসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে আজকের এই অনুষ্ঠান।

বেগম রোকেয়ার জীবনী নিয়ে আলোচনা করেন সাধারণ সম্পাদক রহিমা খাতুন, অর্থ সম্পাদক শীলা সরকার ও প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ, ছাত্রীদের মধ্যে আমেনা আক্তার। পরিচালনা করেন প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক লায়লা ইয়াসমিন।

বক্তারা বলেন-বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নারী জাগরণ ও নারী শিক্ষার অগ্রদূত। তাঁর জন্ম না হলে এই উপমহাদেশে নারী জাগরণ তথা সামাজিক উন্নয়ন ঘটতে আরো সময় লাগতো। বেগম রোকেয়া ছিলেন একজন বাঙালি লেখক, সমাজ সংস্কারক এবং নারী জাগরণের অগ্রদূত।

তার জন্ম ও শৈশব কাটে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে এবং তিনি নারীশিক্ষা, নারী অধিকার প্রতিষ্ঠা এবং মুসলিম নারীদের মধ্যে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ‘আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম’ প্রতিষ্ঠা করেন এবং নারীশিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। তার বিখ্যাত কিছু সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ‘পদ্মরাগ’ ও ‘সুলতানার স্বপ্ন’।

তিনি ৯ ডিসেম্বর ১৮৮০ সালে রংপুরের পায়রাবন্দ গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বড় ভাই ইব্রাহিম সাবের এবং বড় বোন করিমুন্নেসা খানম চৌধুরানী তার জীবনে বড় প্রভাব ফেলেছিলেন। তৎকালীন সময়ে নারীদের আধুনিক শিক্ষা লাভের সুযোগ সীমিত ছিল।রোকেয়ার বড় বোন করিমুন্নেসা তার বাংলা ভাষা চর্চায় অনুপ্রেরণা জুগিয়েছিলেন।

তিনি নারী শিক্ষার প্রসারের জন্য আমৃত্যু কাজ করে গেছেন এবং তিনি নারীর অধিকার, ক্ষমতায়ন এবং ভোটাধিকারের জন্য লড়াই শুরু করেছিলেন। ১৯২৬ সালে তিনি কলকাতায় অনুষ্ঠিত বাংলার নারী শিক্ষাবিষয়ক সম্মেলনে সভাপতিত্ব করেন।
৯ ডিসেম্বর ১৯৩২ সালে তিনি মৃত্যুবরণ করেন।

এ সময় নবম ও দশম শ্রেণীর ৮৭জন ছাত্রী উপস্থিত ছিলেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...