নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালীতে সেন্টুর বিশাল শোডাউন   |   অপরিকল্পিত কনটেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি   |   মাসে ৪০ লাখ টাকার চাঁদাবাজি ডিসিকে স্মারকলিপি দিল শ্রমিক দল নেতা   |   স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন   |   ফতুল্লায় কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে    |   প্রতারক দম্পতি এনজিওর ১০ লাখ টাকা উত্তোলন করে উদাও   |   মাকসুদা হত্যা মামলা রিমান্ড শেষে আসামী আদালতে প্রেরণ   |   আইনজীবী জালাল উদ্দিন ভূঁইয়া ও আফরোজা বেগমের মৃত্যুতে ‎শোকসভা ও দোয়া   |   কাশীপুরে ৫ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলো লায়ন্স ক্লাব   |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী
 প্রচ্ছদ   সংস্কৃতি   সোনারগাঁয়ে প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন
প্রত্নসম্পদ / সোনারগাঁয়ে প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন
  সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গোয়ালদী গ্রামে অবস্থিত পাঁচশত আট বছরের পুরনো প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি।


বৃহস্পতিবার দুপুরে কমিটির আহবায়ক কবি শাহেদ কায়েসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওই শাহী মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেন। এর আগে এ কমিটি গত বছরের ৭ মার্চ ঐতিহাসিক জরাজীর্ণ এ মসজিদটি সংস্কার ও সংরক্ষণের দাবীতে মানববন্ধন ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেন। সেই দাবীর প্রেক্ষিতে চলতি বছর রমজান মাসে এ মসজিদের সংস্কার কাজ শুরু করে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর। ইতিমধ্যে এ মসজিদের প্রায় অর্ধেক সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।
পরিদর্শন কালে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েস বলেন, “আমাদের কমিটির প্রধান লক্ষ্য হলো সোনারগাঁয়ের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদকে যথাযথভাবে সুরক্ষা ও সংরক্ষণ করা।
গবেষণা, ডকুমেন্টেশন এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের মাধ্যমে আমরা এই অঞ্চলের গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে দেশ-বিদেশে, বিশেষত নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা ২০২৪ সাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আনন্দের বিষয়, আমাদের ধারাবাহিক প্রচেষ্টার প্রেক্ষিতে সরকার সম্প্রতি গোয়ালদী শাহী মসজিদ-এর সংস্কার কার্যক্রম শুরু করেছে। এ জন্য আমরা সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আমরা জোর দাবি জানাচ্ছি, সোনারগাঁয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রত্নসম্পদগুলোর সংরক্ষণ ও সংস্কারের কাজও যেন দ্রুত শুরু করা হয়— যাতে আমাদের ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে সুরক্ষিতভাবে পৌঁছে দিতে পারি।”
মুঘল আমলের স্থাপত্যকীর্তি পানাম সেতু, গোয়ালদী শাহী মসজিদ, কোম্পানিকা সেতু এবং প্রায় সাতশ বছরের প্রাচীন উপমহাদেশের প্রথম হাদিসচর্চা কেন্দ্র সংলগ্ন ঐতিহাসিক গ্রন্থাগার সংরক্ষণের দাবিতে মানববন্ধন এবং সংস্কৃতি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান এবং এর অনুলিপি বিভিন্ন সংবাদমাধ্যমে পাঠানো হয়েছে। এছাড়া সোনারগাঁও প্রেস ক্লাবে এই বিষয়ক একটি সেমিনারের আয়োজনও করা হয়েছিল।
পরিদর্শন কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির যুগ্ম আহবায়ক কবি রহমান মুজিব, সদস্য সচিব রবিউল হুসাইন, সদস্য মোয়াজ্জেনুল হক প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...