নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   সংস্কৃতি   ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য গন্থের মূল্যায়ন আয়োজন
মূল্যায়ন / ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য গন্থের মূল্যায়ন আয়োজন
  সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সংস্কৃতিজন, লেখক রফিউর রাব্বি রচিত নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য বইয়ের মূল্যায়ন আয়োজন করা হয়েছে। অনুষ্ঠিত হবে শুক্রবার (৩ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায়। নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এ আয়োজন করছে সংগঠন- ধাবমান ভুবন তৎপরতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও লেখক মফিদুল হক। মূল্যায়ন বক্তা- লেখক সাংবাদিক শাহজাহান শামীম, কবি শাহেদ কায়েস, শিল্পী ও সংগঠক অমল আকাশ, কবি ও শিল্পী আহমেদ বাবলু। সঞ্চালনা করবেন ধীমান সাহা জুয়েল। সভাপতি, কবি কাজল কানন।
বইটিতে নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হয়েছে। নারায়ণগঞ্জ রাজধানী ঢাকার চেয়েও পুরোনো শহর। এখানে রয়েছে বৈচিত্র্যপূর্ণ ও ইতিহাসযোগ্য বহু বিষয়। যার মূল্যায়ন অতীত ইতিহাসে সেভাবে পাওয়া যায় না। রফিউর রাব্বির এ বইটি আমাদের সেই অপ্রাপ্তির খোরাক হতে পারে।

ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জের একটি নমুনা-দলিল হিসেবে এই বইয়ের পাঠ রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। এতে ঐতিহাসিক অনেক তথ্য পাওয়া যাবে- যা জাতীয় ইতিহাসকেও সমৃদ্ধ করবে বলে ধাবমান মনে করে। এছাড়া ব্যক্তির পক্ষে কখনোই জনপদের সব ভাষ্য হাজির করা সম্ভব নয়। সেই কাজটি হয়তো শুরু করেছেন রফিউর রাব্বি। আর পূর্ণতার দিকে এগিয়ে নেবেন ভবিষ্যৎ ইতিহাস লেখকরা। ইতিহাসের বড় অংশই রাজরাজড়ার পরিসর। মূল ইতিহাস খুঁজতে হলে যাওয়া প্রয়োজন সংশ্লিষ্ট জনপদের সংস্কৃতি পরিসরে। সেই চেষ্টা বইটিতে দৃশ্যমান।
আয়োজনে উপস্থিত থেকে মতামত দিলে হয়তো ইতিহাসের গণকরণ সহজ হবে বলে আমাদের ধারণা।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...