নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ    |   কঠিন সময় পার হয়ে দায়িত্বে আসা সরকারকে টিকিয়ে রাখতে হবে – এমপি আবুল কালাম   |   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান
 প্রচ্ছদ   সংস্কৃতি   সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘরে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু
বৈশাখী মেলা / সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘরে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু
  সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁ জাদুঘর) শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা। পহেলা বৈশাখ দুপুরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত,উপজেলা সহকারী কমিশনার (ভুমি)তৌফিকুর রহমান,কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম,সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ, টুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ জোনের ইনচার্জ এ কে এম মাহবুবুল আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন।

দুপুরে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রথম গেট থেকে একটি বর্ণিল বৈশাখি শোভাযাত্রার মধ্যে দিয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু। শোভাযাত্রাটি ফাউন্ডেশনের মেলা চত্বর প্রদক্ষিন করে।

শোভাযাত্রায় স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও ফাউন্ডেশনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে মেলার মঞ্চে আলোচনা শেষে বাউল গান ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।

আগামী ২০ এপ্রিল পর্যন্ত এ মেলা চলবে, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কারুশিল্পীদের অংশগ্রহণে ২৬টি স্টল বসানো হয়েছে। এসব স্টলে জামদানি, শতরঞ্জি, নকশি কাঁথা, মৃৎশিল্প, দারুশিল্প, হাতপাখা, কাঠখোদাই, পটচিত্র, শোলাশিল্প, বাঁশ-বেতশিল্পসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নানা কারুপণ্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে।

এছাড়া দর্শনার্থীদের জন্য থাকছে পুতুল নাচ, হালখাতা, বায়স্কোপ, সাপের খেলা, নাগরদোলাসহ গ্রামীণ বিনোদনের নানা আয়োজন। পাশাপাশি হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা—তিন গুটি, সাত গুটি বাঘবন্দ, কানামাছি, গোল্লাছুট, বউচি ও কপাল টোক্কা—আয়োজন করা হয়েছে। মেলায় রয়েছে ঐতিহ্যবাহী খাবার ও পিঠাপুলির সমাহারও। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...