নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   ফতুল্লায় ডাকাতির ঘটনার তিন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ
গ্রেফতার / ফতুল্লায় ডাকাতির ঘটনার তিন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা ব্যবসায়ী হুমায়ুন কবিরের বাসায় ডাকাতির ঘটনার সাথে জড়িত তিন ডাকাত সদস্যকে র‍্যাব-৪-এর সহযোগিতায় গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো হালিম ওরফে বোচা হালিম,শাহিন খাঁ ও নয়ন মিয়া। বুধবার রাতে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড ও কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় ডাকাতির লুট হওয়া সাড়ে ছয় ভরি আট আনা স্বর্ণালংকার ও ডাকাতির কাজে ব্যবহৃত কার্টার উদ্ধার করে পুলিশ।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রথমে হালিম ও শাহিন খাঁকে গ্রেফতার করে।

পরে তাদের স্বীকারোক্তিতে কেরানীগঞ্জের আটি বাজারস্থ ছায়ানীড় মার্কেটের নয়ন জুয়েলার্সে অভিযান চালিয়ে ছয় স্বর্ণালংকার সহ নয়নকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের দেয়া তথয়মতে হুমায়ন কবিরের বাড়ির পাশ্ববর্তী ডোবা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত কার্টার উদ্ধার করা হয়।
এদিকে,
ভোরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি খেলার মাঠ এলাকায় হাজী এমদাদুল ইসলাম ইন্তু মাস্টারের বাড়ির বারান্দার দরজা ভেঙ্গে ডাকাতরা ভেতরে প্রবেশ করে নারী সহ পরিবারের সকল সদস্যদের হাত-পা বেধে ডাকাতি করে দশ ভরি স্বর্ণলংকার ও ঘরে থাকা নগদ দুই লক্ষ টাকা, সাতটি মোবাইল লুট করে নিয়ে যায় ডাকাত দল। ঘটনাস্থলের গিয়ে পুলিশ তদন্তের করছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...