নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ 
 প্রচ্ছদ   মহানগর   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ
ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ( বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. বিশাল আহমেদ এর পিতা মো. আমির হোসেন (৬৫) ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন( বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা’র নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ।

বৃহস্পতিবার (১৩ আগষ্ট ) বাদ জোহর নারায়ণগঞ্জ সদর উপজেলার পিটালিপুল জামে মসজিদ কবরস্থান মাঠে মরহুমার জানাজা শেষে দাফন করা হয়।

এক শোক বার্তায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. এনামুল হক সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মো. শহীদ হোসেন তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি হাজী হাবিবুর রহমান শ্যামল, সাবেক কোষাধ্যক্ষ হাজী আলমাস আলী, যুগ্ম সম্পাদক হাসান উল রাজিব, কোষাধ্যক্ষ মো. কাইয়ুম খান, প্রচার সম্পাদক মো. শহীদ হোসেন, ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান খোকা, কার্যকরী সদস্য মো. মোক্তার হোসেন, সদস্য মশিউর রহমান, আল মামুন খাঁন, মেহেদী হাসান।

এর আগে অদ্য ১৩ আগষ্ট সকালে মরহুম আমির হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই জন কন্যা সন্তানসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...