শিরোনাম
প্রতিষ্ঠা বার্ষিকী / জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা উদ্যোগে আইনজীবী সমিতির ভবনের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আইনজীবী ফোরাম জেলার আহ্বায়ক এড. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপু।
এসময় কেক কেটে সংগঠনের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় এবং আইনজীবী ফোরামের সদস্য ও অসহায় পথচারীদের কেক কেটে খাওয়ান।#



