নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   ঢাকা সিলেট মহাসড়কে কাঁচাবাজার বসিয়ে চাঁদাবাজি | যানজটে চরম ভোগান্তি
ঢাকা সিলেট মহাসড়কে কাঁচাবাজার বসিয়ে চাঁদাবাজি | যানজটে চরম ভোগান্তি
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

নিজাম উদ্দিন-রূপগঞ্জ প্রতিবেদকঃ  ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা গোলাকান্দাইল এলাকায় চাঁদাবাজরা রমরমা কাঁচাবাজার বসিয়ে প্রতিদিন লাখ টাকা চাঁদাবাজি করছে বলে অভিযোগ উঠেছে। মহাসড়কে বাজারের ফলে জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। মহাসড়ক বন্ধ হয়ে যানজটে সৃষ্টি হচ্ছে। বাড়ছে মানুষের ভোগান্তি। এলোমেলো রাস্তা পারাপারে সড়ক দুর্ঘটনায় পড়ছে পথচারীরা। বাড়ছে দুর্ঘটনা। মহাসড়ক দখলমুক্ত করতে হিমসিম খাচ্ছে ফাঁড়ি পুলিশ ।সরেজমিনে দেখা যায় মহাসড়কের বেশিরভাগ অংশ দখল করেছে কয়েক হাজার ফুটপাত ব্যবসায়ী। এখান থেকে চাঁদাবাজরা প্রতিদিন তুলে নেয় লাখ টাকা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মহাসড়কে লেগে থাকে যানজট। আটকে পড়া গাড়ির হাইড্রলিক্স হর্ণে পথচারীদের কান হচ্ছে ঝালাপালা। ভোগান্তিতে পথচারীসহ দূরপাল্লার পরিবহন যাত্রীরা।হাইওয়ের পুলিশ ও ফাঁড়ি পুলিশের যোগসাজশে মহাসড়কে ফুটপাত বসিয়েছে চাঁদাবাজরা। দখলের বিষয় দায় স্বীকার করতে রাজি নয় কেউ। খবর নিয়ে জানা যায় আব্দুল হক সুপার মার্কেট, তাঁতবাজার ও গাউছিয়া কাঁচাবাজার মার্কেটের প্রায় হাজার কাঁচামালের দোকান আছে। ফুটপাতের বসতে সুযোগ পাওয়ায় দোকানে কেউ আর দোকান্দারী করে না। একটাই কারণ ক্রেতারা ভিতরে যায় না।ব্যবসায়ীরা জানান, আমরা এসকল মার্কেট থেকে লাখ লাখ টাকা দিয়ে দোকান কিনছি, সেখানে কোন লোকজন নাই শুধু ফুটপাত ব্যবসায়ীদের কারনে, আমাদের অনেকেই মহাসড়কে দোকান বসিয়েছে, কাষ্টমাররা সব ওখানে চলে যায়। ফুটপাতে এখন ব্যবসা ভালো। হকারদের অভিযোগ ছাত্রলীগ ও যুবলীগের নেতাদের টাকা দিয়ে ফুটপাতে ব্যবসা করে। কারা টাকা নেয় তাদের নাম জানে না। ভুলতা ফাড়ির পুলিশ মহাসড়কের ফুটপাত পরিস্কার রাখতে চেষ্টা করলেও ফুটপাত কখনই পরিষ্কার রাখতে পারেনি আর ময়লার স্তূপের মাত্রা বেশি হচ্ছে। বরং দিন দিন ব্যবসায়ীর সংখ্যা বেড়েই চলছে। সচেতনমহল মনে করেন সাওঘাট কাঁচামালের আড়ৎ থাকায় ব্যবসায়ীরা ভ্যানগাড়িতে কাঁচামাল নিয়ে মহাসড়ক দখল করায় এভাবে যানজটের সৃষ্টি হচ্ছে। তাই মহাসড়কের যানজট নিরসনে কাঁচাবাজারের আড়ৎ উচ্ছেদের বিকল্প নেই। মহাসড়কের ময়লার ভাগাড় পরিস্কার করে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে কতৃপক্ষের দৃষ্টি কামনা করেন সাধারন মানুষ। এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজ রহমান নারায়ণগঞ্জের খবর ডটকমকে বলেন, মহাসড়ক ও হাইওয়ে সড়ক হাইওয়ে পুলিশের আওতায়। তার পরও আমরা যানজট ও ফুটপাত পরিস্কার করার চেষ্টা করে আসছি। কাঁপুর হাইওয়ে পুলিশের টি আই ওমর ফারুক নারায়ণগঞ্জের খবর ডটকমকে বলেন, আমাদের লোকবল কম তাই ফুটপাত হকারমুক্ত রাখা সম্ভব হয় না। লোকবল বাড়লে সব ঠিক হয়ে যাবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...