নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   সিদ্ধিরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ডাইং কারখানা নির্মাণের অভিযোগ
সিদ্ধিরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ডাইং কারখানা নির্মাণের অভিযোগ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

সিদ্ধিরগঞ্জ প্রতিবেদকঃ সিদ্ধিরগঞ্জের লাকি বাজার এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নীট ফেয়ার নামে একটি কারকানার ডাইং বিভাগের নির্মাণ কাজ করছে কর্তৃপক্ষ। বিগত ৬দিন ধরে নির্মাণ কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে নীট ফেয়ার নামে ঐ প্রতিষ্ঠানটির নিয়োজিত শ্রমিকরা। এর আগে এই জমি নিয়ে ২০১৯ সালে আদালতে দেওয়ানী মামলা (নং-১৪) দায়ের করেন হারুন নামে এক ব্যক্তি। তার করা মামলার প্রেক্ষিতে মামলা চলাকালিন সময়ে ২০২১ সালে এ জায়গায় নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন আদালত। বদালতের নিষেধাজ্ঞা পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলে দীর্ঘদিন নির্মাণ কাজ বন্ধ রাখে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। কিন্তু প্রতিষ্ঠানটি জোরপূর্বক সে জায়গায় পূণরায় নির্মাণ কাজ চালু করেছে বলে অভিযোগ করেছে মামলার বাদি পক্ষের। মামলার বাদি হারুন অর রশিদ বলেন, ১৯৭০ সালে আমার বাবা ও মামা উক্ত স্থানে ২৮ শতাংশ জমি ক্রয় করেন। সেই ক্ষেত্রে পৈত্রিক সূত্রে আমরা ১৪ শতাংশ এবং আমার মামা ১৪ শতাংশের মালিক। উক্ত জমি থেকে আমি বেলায়েত নামে এক ব্যক্তির কাছে ৭ শতাংশ বিক্রি করে দেই এবং আমার মামা ৭ শতাংশ জমিতে বাড়ি নির্মাণ করে বসবাস করছেন।এদিকে বেলায়েতের ভাই আব্দুর রব তার কাছ থেকে পাওয়ার নিয়ে আমার এবং আমাদের কাছ থেকে ক্রয়কৃত ৭ শতাংশ এবং বাকি ১৪ শতাংশ দখল করে সীমানা প্রাচীর দিয়ে মোট ২১ শতাংশ জমি দখল দেখিয়ে নীট ফেয়ার নামে একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন। বর্তমানে ঐ প্রতিষ্ঠান আমাদের ১৪ শতাংশ সহ মোট ২১ শতাংশ জমিতে ডাইং কারখানা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি আরো জানান, উক্ত জমি নিয়ে আমি আদালতে একটি দেওয়ানী মামলা দায়ের করেছি। পরে আদালত থেকে ঐ স্থানে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়। এতদিন কাজ বন্ধ রাখলেও আদালতের কোন রায় না পেয়েই কিছুদিন ধরে প্রতিষ্ঠানটি উক্ত জায়গায় আবারো নির্মাণ কাজ শুরু করেছেন। আমাদের পুরো ২১ শতাংশ জমিতে সীমানা প্রাচীর তৈরি করে আমাদের চলাচলের পথও বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।এদিকে নীট ফেয়ার গার্মেন্টের পরিচালক মো. আতাউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা আব্দুর রব নামে এক ব্যক্তির কাছ থেকে উক্ত জমি ক্রয় করে নির্মাণ কাজ করছি। আদালতের নিষেধাজ্ঞার কথা স্বীকার করে তিনি জানান, মামলা আব্দুর রবের নামে হয়েছে। এ বিষয়টি উনিই দেখবেন। এছাড়া তিনি আব্দুর রবের কাছ থেকে কতটুকু জমি কিনেছেন এমন প্রশ্নেও তিনি ক্রয়কৃত জমির পরিমান জানাতে পারেননি। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে না পেরে এক পর্যায়ে তিনি ব্যাংকের কাজের কথা বলে তাড়াহুড়া করে অফিস থেকে বেড়িয়ে যান। ##

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...