নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   অনুমতি ছাড়াই সরকারি গাছ কেটে বিক্রি | অনুমতি নেই
অনুমতি ছাড়াই সরকারি গাছ কেটে বিক্রি | অনুমতি নেই
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

বন্দর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ বন্দরে টেন্ডার বা অনুমতি ছাড়া সরকারি খাস জমির গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে বন্দর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও বন্দর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদপ্রার্থী ফয়সাল কবিরগং এর বিরুদ্ধে। প্রশাসনের কর্মকর্তারা বলছে তারা এ বিষয়ে জানে না। অনিয়ম হলে অভিুক্তদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে। অভিযুক্তরা বলছেন, বন্দর উপজেলার চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও বন্দর ইউনিয়নের চেয়ারম্যানকে জানিয়েই তারা গাছ কাটছেন। এমন বক্তব্যে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) সকালে বন্দর চৌধুরীবাড়ি খালপাড় এলাকায় গেলে গাছগুলো কাটতে দেখা যায়। কয়েক দিন দরে প্রকাশে চলাচলের রাস্তা বন্ধ করে গাছগুলো কাটা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।  স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, দলীয় প্রভাব খাটিয়ে বন্দর উপজেলার চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদ, বন্দর উপজেলার নির্বাহী অফিসার এ বি এম কুদরত এ খোদা ও বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদের নাম বিক্রি করে কয়েক দিন দরে সরকারি খালের পাশে থাকা দীর্ঘ বছরের পুরাতন ১৯টি করই গাছ বিক্রি করেন সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল কবির ও বিপ্লবগং। কয়েক দিনে প্রায় ৮ থেকে ৯ গাছ কেটে ফেলেছে তারা। বিষয়টি স্বীকার করে বন্দর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও বন্দর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদপ্রার্থী ফয়সাল কবির বলেন, চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার অবগত রয়েছেন। তাদের অনুমতি নিয়ে গাছ কাটা হচ্ছে। এ ব্যপারে বন্দর উপজেলার নির্বাহী অফিসার এ বি এম কুদরত এ খোদা বলেন, সরকারি গাছ বিনা টেন্ডারে কাটার কারো অধিকার নেই। বন বিভাগের কর্মকর্তা আমাকে জানিয়ে ছিলো ঝরে একটি গাছ পড়ে গেছে তা সরাতে হবে। আমি তাকে টেন্ডারের মাধ্যমে বিক্রি করতে বলেছি।এব্যপারে বন্দর উপজেলা বন কর্মকর্তা মো: শাহজাহান মোল্লা বলেন, গাছ কাটার বিষয়ে আমি জানি এবং সরজমিনে গিয়েছিলাম। আমাকে কাগজ পত্র দেখাইছে গাছ তাদের সম্পতির উপর তারা লাগাইছিলো তারা এখন কাটতেছে।এব্যপারে বন্দর উপজেলার চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদ বলেন, গাছ কি আমার আমি অনুমতি দিবো কাটার জন্য, সরকারি গাছ যারা কাটছে তাদের বিরুদ্ধে মামলা হবে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: মঞ্জুরুল হাফিজ বলেন, গাছ কাটার বিষয়ে আমার নলেজে নাই আমি এখনই লোক পাঠিয়ে ব্যবস্থা গ্রহণ করছি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...