নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের বিশাল অংশ দখল করছে প্রভাবশালীরা
লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের বিশাল অংশ দখল করছে প্রভাবশালীরা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
বন্দর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডে লাঙ্গলবন্দ ব্রিজের কাছে প্রভাবশালী একটি সিন্ডিকেট ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকায় বালু ভরাট করে নদের ও সরকারী খাস জায়গা অবৈধভাবে দখল করছে বলে অভিযোগ উঠেছে। একটি শিল্পপ্রতিষ্ঠানের পক্ষে ব্রক্ষপুত্র নদের বিশাল একটি অংশ বালু ভরাট করে দখলে নেওয়ার কর্মযজ্ঞ প্রকাশ্যে চালানো হলেও প্রশাসন নির্বিকার বলে অনেকেই মন্তব্য করেন।
এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের সাবেক কর্মকতা সাইফুল ইসলামের নেতৃত্বে লাঙ্গলবন্দ এলাকায় নদের তীরঘেঁষে নদের ও সরকারী খাস জায়গায় অবৈধ ভাবে বালু ভরাটের কাজ পরিচালনা করছে একটি বিশাল সিন্ডিকেট। গত এক সপ্তাহ ধরে অবৈধভাবে এ বালু ভরাট করে ব্রহ্মপুত্র নদের বিশাল একটি অংশ দখল করা হলেও প্রভাবশালী এ সিন্ডিকেটের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি। প্রতিদিন অর্ধশত সন্ত্রাসী নিয়ে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মহড়া দিয়ে চালানো হচ্ছে নদী দখলের কাজ । সংশ্লিষ্ঠ সূত্রে জানা যায়, উপজেলার ধামগড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে লাঙ্গলবন্দ ব্রিজের সন্নিকটে প্রশাসনের সাবেক কর্মকর্তা সাইফুল ইসলাম নদ দখল করে এ বালু ভরাট করছে। দিনেরাতে সন্ত্রাসীবাহিনী নিয়ে মহড়া দিয়ে উপজেলা প্রশাসনের নির্দেশনা তোয়াক্কা না করে এ বালু ভরাটের কাজ চালিয়ে যাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।
নাম প্রকাশে অনিচ্ছুক লাঙ্গলবন্দ এলাকার একাধিক ব্যক্তি জানান, একটি সিন্ডিকেটের সদস্যরা লাঙ্গলবন্দ এলাকায় বিভিন্ন কোম্পানির পক্ষে সরকারি খাস জমি ও নদের জমি দখল করে দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করে না প্রতিবাদ করলেই নেমে আসে নির্মম অত্যাচার।
বালু ভরাটের দায়িত্বরত পাম্পের ম্যানেজার শাহীনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি তো কম্পানির ম্যানাজার আমাদের ল্যান্ড ম্যানাজার আছে আপনি ওনার সাথে কথা বলেন।
জানতে চেয়ে ল্যান্ড ম্যানাজার আসাদুলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ৪/৫ দিন হয়েছে কাজে জয়েন করছি, আমার চেয়ে ভাল আমাদের সিনিয়র ম্যানাজার আব্দুল ওহাব স্যার ওনি ভাল বলতে পারবেন বলে ফোন ধরিয়ে দেন। তিনি জানান এই জায়গা আমাদের ক্রয়কৃত সম্পত্তি, দলিল, পর্চা সবই আছে। আপনি সময় করে একদিন আইসেন সব কিছু দেখিয়ে দিবো এবং চা খেয়ে যাবেন। এ ব্যাপারে ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এই বিষয়ে অবগত নই।
অভিযুক্ত সাইফুল ইসলাম জানান, এটি আমার নিজের জায়গা, রাস্তার কিভাবে আপনি বুঝেন না। আমি আমার জায়গা ভরাট করছি, নদের জায়গা না। এ বিষয় জানতে চেয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম কুদরত-এ খুদা’র মুঠোফোনে একাধিকবার কল করলেও ফোন রিসিপ করেন না। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...