নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন | চিহ্নিত করে জড়িতদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে
৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন | চিহ্নিত করে জড়িতদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুড়িপাড়ায় তিন হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ। উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুরাইয়া ইয়াসমিনের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের কুঁড়িপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালিত হয়। এ সময় বিপুল পরিমান অবৈধ পাইপ জব্দসহ একটি বাড়ির মালিককে দশ হাজার টাকা জরিমানা করেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট।
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সুরাইয়া ইয়াসমিন জানান, তিতাসের চার ইঞ্চি মোটা পাইপের মূল বিতরণ লাইন থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে তিন হাজার বাড়িতে গ্যাস ব্যবহার করা হচ্ছিল। ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করে পুনরায় যাতে সংযোগ নেয়া না হয় সেজন্য বাড়ির মালিকদের সতর্ক করা হয়েছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন কোং লিঃ এর আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক, মো: সুরুজ আলম জানিয়েছেন, অবৈধ গ্যাস সংযোগ প্রদানকারিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলাসহ আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে। সকল অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে। তিতাসের এ অভিযান অব্যাহত থাকবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...