নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে বাংলাদেশ এগ্রো ফুডের মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
রূপগঞ্জে বাংলাদেশ এগ্রো ফুডের মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
রূপগঞ্জ প্রতিবেদকঃ  রূপগঞ্জে বাংলাদেশ এগ্রো ফুডের মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে রূপগঞ্জ থানা পরিবেশক মালিক সমিতি।  রবিবার সকাল দশটায় উপজেলার ভুলতা গাউছিয়া সিটি মার্কেট এলাকায় এ মানববন্ধন করেন। জানা যায়  বাংলাদেশ এগ্রো ফুড দীর্ঘদিন যাবত রূপগঞ্জ থানা পরিবেশক মালিক সমিতির সঙ্গে প্রতারনা করে আসছে। এর প্রতিবাদ করায় ডিলার জুয়েল হোসেন, কোম্পানির টিএসএম এমদাদ ও এসআর মেহেদীকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছে বাংলাদেশ এগ্রো ফুডের জিএম কামরুল।
ডিলার জুয়েল জানান নানান নামের কোম্পানির সয়াবিন তৈল আনার জন্য অগ্রিম টাকা প্রদান করে তিনি।  তেল না দিয়ে বাংলাদেশ এগ্রো ফুডের মালিক নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছে। আর এ বিষয় টিএসএম ও এসআর ডিলারদের পক্ষে কথা বলায় তাদেরও আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ মানববন্ধনে মিথ্যা মামলা প্রত্যাহাের দাবী জানিয়ে বক্তব্য রাখেন রূপগঞ্জ থানা পরিবেশক মালিক সমিতির সভাপতি হাফেজ জাকারিয়া ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ ও তদন্ত কর্মকর্তাকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...