নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে গৃহবধু ধর্ষণ মামলার ২ আসামী গ্রেফতার
আড়াইহাজারে গৃহবধু ধর্ষণ মামলার ২ আসামী গ্রেফতার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

আড়াইহাজার  প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে গৃহবধূ ধর্ষণ মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার তাদেরকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খাসেরকান্দী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী গ্রামের মৃত ফাইজুলের ছেলে রমজান (৩৫) ও সাহার ছেলে ছামু (২৫)। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষিতা দাইরাদী গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী। তার স্বামী একজন পাওয়ারলুম কারখানার শ্রমিক। ২৭ নভেম্বর রাতে  স্বামী বিল্লাল হোসেন ধর্ষিতা (৩৮) কে একা বাসায় রেখে কর্মস্থলে চলে যান। রাত অনুমান ৩ টার দিকে বাইরে থেকে কেউ ডাকলে ধর্ষিতা তার স্বামী এসেছেন ভেবে দরজা খুলে দেন। এ সময় অভিযুক্ত রমজান ও ছামু তার মুখে চেপে ধরে তাকে খাটে শুইয়ে ফেলে এবং তাদের মধ্যে ছামুর সহযোগিতায় রমজান তাকে বলপূর্বক ধর্ষণ করে। পরে স্বামী বাসায় আসলে ধর্ষিতা তার স্বামীকে ঘটনা সম্পর্কে খুলে বলেন। কিন্তু মান সম্মানের ভয়ে তারা বিষয়টি গোপন রাখেন। পরে অনেক ভেবে চিন্তে ধর্ষিতা নিজে বাদী হয়ে রোববার আড়াইহাজার থানায় ঘটনার সাথে জড়িত দুই জনের নাম উল্লেখ করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী  কর্মকর্তা গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফজলুলহক খান তথ্যপ্রযুক্ত ব্যবহারের মাধ্যমে অভিযুক্তদের অবস্থান সম্পর্কে নিশ্চিৎ হয়ে পুলিশের একটি দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, মামলা গ্রহণের কয়েক ঘন্টার মধ্যে দুই আসামীকেই গ্রেফতার করে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...