নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   খেলাধূলা   নিষেধাজ্ঞা | আর্জেন্টিনা সমর্থকদের বিজয় মিছিলে রাতভর পুলিশের সাথে লুকোচুরি  
নিষেধাজ্ঞা | আর্জেন্টিনা সমর্থকদের বিজয় মিছিলে রাতভর পুলিশের সাথে লুকোচুরি  
  খেলাধূলা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
হাসান উল রাকিব – নারায়ণগঞ্জ খবরঃ বিশ্বকাপ খেলার উন্মাদনায় ট্রাইবেকারে নেদারল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর ঢোল বাদ্যযন্ত্র বুবুজেলা বাজিয়ে প্রিয় দলের পতাকা হাতে বিজয় মিছিল নিয়ে বেরিয়ে পরে সমর্থকরা। রাত চারটায় নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পাড়া মহল্লা থেকে মিছিল নিয়ে পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে শহরে প্রবেশের চেস্টা করে আর্জেন্টিনার সমর্থকরা । একপর্যায়ে পুলিশের সাথে সমর্থকদের লুকোচুরি খেলা শুরু হয়। এক দিক থেকে পুলিশ মিছিল নিয়ে আসা সমর্থকদের ধাওয়া করে তারিয়ে দিলে, পুলিশ চলে গেলেই আবার রাস্তায় বেরিয়ে আসে আর্জেন্টিনার সমর্থকরা। এভাবেই চলতে থাকে কিছু সময়। বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রাতে সারা নারায়ণগঞ্জে পুলিশের একাধিক টিম টহল জোরদার করে। রাত বাড়ার সাথে সাথে বিশেষ কারন ছাড়া জনসাধারণকে পুলিশ বাড়িতে যাওয়ার নির্দেশ দেয়। রাস্তায় বড় স্ক্রীন প্রজেক্টরে খেলা দেখার আয়োজন বন্ধ করে দেয় পুলিশ। বাধ্য হয়ে সমর্থকরা বাড়ির ছাদে বড় স্ক্রীন প্রজেক্টরে খেলা দেখার আয়োজন করে। টান টান উত্তেজনায় ফুলটাইম খেলায় আর্জেন্টিনা নেদারল্যান্ড খেলা ২-২ গোলে সমতা হয়। অতিরিক্ত সময় খেলায়ও কোন গোল না হওয়ায় ট্রাইবেকারে আর্জেন্টিনা ১ গোলে এগিয়ে জয়ি হয়। লিওনেন মেসির দল সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর বিজয়োল্লাসে ফেটে পরে সমর্থকরা। এমনিতেই এর আগের খেলায় ট্রাইবেকারে ব্রাজিল হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে। দুই আনন্দ একত্রিত হয়ে পুলিশের শতবাঁধা উপেক্ষা করে যেন আজ রাতেই শহরের প্রধান সড়কে মিছিল করতে হবে সমর্থকদের। তরুন বয়স বিজয়ের আনন্দে আর্জেন্টিনার পতাকা বাদ্যযন্ত্র নিয়ে বিজয় মিছিল করতে থাকে তারা । বাধ সাধে পুলিশের বাঁধা। প্রায় আধাঘন্টা চলতে থাকে সমর্থক ও পুলিশের লুকোচুরি খেলা। শেষ পর্যন্ত পুলিশ বিজয় মিছিলকারী সমর্থকদের বুঝিয়ে বাড়িতে পাঠাতে সক্ষম হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...