নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   খেলাধূলা   সিটি ওয়েলফেয়ার মাঠ নির্মানে জাতীয় পর্যায়ে খেলোয়ার তৈরী হবে 
উদ্বোধন / সিটি ওয়েলফেয়ার মাঠ নির্মানে জাতীয় পর্যায়ে খেলোয়ার তৈরী হবে 
  খেলাধূলা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্মিত ১০ প্রকল্প শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এর মধ্যে একটি হলো সিটি ওয়েলফেয়ার মাঠ।
সিটি ওয়েলফেয়ার মাঠ নগরীর ১৯ নং ওয়ার্ডে ৪২০ ফুট x ২১০ ফুট আয়তন বিশিষ্ট ঐতিহ্যবাহী সিটি ওয়েলফেয়ার খেলার মাঠ অবস্থিত । এ মাঠ নির্মাণে ব্যয় হয় ২.৫২ কোটি টাকা । নগরবাসীর চাহিদার প্রেক্ষিতে , শিশু ও তরুণ প্রজন্মের সুস্থ বিনোদন , শারীরিক ও মানসিক বিকাশসহ সামাজিক মেলামেশার জন্যে কার্যকর গণপরিসর বিনির্মাণের লক্ষ্যে ঐতিহ্যবাহী এ মাঠটিকে উন্নয়নের মাধ্যমে দৃষ্টিনন্দন মাঠে পরিণত করা হয়েছে । ফলে এলাকার পরিবেশ উন্নয়ন সহ খেলাধুলার পর্যাপ্ত সুযোগ সৃষ্টি হয়েছে ।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্মিত ১০ ( দশ ) টি গুরুত্বপূর্ণ প্রকল্পের পরিচিতিঃ-
নারায়ণগঞ্জ প্রাচ্যের ডান্ডি ( Dundee ) খ্যাত ঐতিহ্যবাহী শিল্পসমৃদ্ধ , বন্দর এবং বাণিজ্যিক নগরী । স্বাধীনতা ব্রিটিশ সরকার ১৮৭৬ সালে ৪.৫ বর্গমাইল এলাকা নিয়ে নারায়ণগঞ্জ পৌরসভা গঠন করে । পরবর্তী ১৯৭৩ সালে অনুষ্ঠিত নির্বাচনে আলী আহাম্মদ চুনকা পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয় ।
পরবর্তীতে নারায়ণগঞ্জের শিল্প ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী ২০১১ সালে তৎকালীন নারায়ণগঞ্জ , সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল পৌরসভা নিয়ে সিটি কর্পোরেশন ঘোষণা করেন । সিটি কর্পোরেশনের ২০১১ সালে অনুষ্ঠিত প্রথম সিটি নির্বাচনে ডা . সেলিনা হায়াৎ আইভী মেয়র নির্বাচিত হন । তিনি সিটি কর্পোরেশন সমূহের মধ্যে প্রথম নির্বাচিত নারী মেয়র । পরবর্তীতে ২০১৬ ও ২০২২ সালে অনুষ্ঠিত সিটি নির্বাচনেও তিনি মেয়র নির্বাচিত হন । এছাড়া তৎকালীন নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে ২০০৩ হতে ২০১১ পর্যন্ত দায়িত্ব পালন করেন । তিনি বিগত ২০ বছর যাবৎ নারায়ণগঞ্জ নগরীর অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবা প্রদান করে আসছেন । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...