নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ    |   কঠিন সময় পার হয়ে দায়িত্বে আসা সরকারকে টিকিয়ে রাখতে হবে – এমপি আবুল কালাম   |   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান
 প্রচ্ছদ   খেলাধূলা   ৫০+ ভ্যাটারেন্স ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা পুরস্কার বিতরণ
পুরস্কার বিতরন / ৫০+ ভ্যাটারেন্স ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা পুরস্কার বিতরণ
  খেলাধূলা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ৫০+ ভ্যাটারেন্স চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টে নারায়ণগঞ্জের উদ্যোগে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগষ্ট) বিকেলে দেওভোগ সিটি পার্ক মাঠে ৫০+ ভ্যাটারেন্স ক্লাব নারায়ণগঞ্জের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংঘের সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন মৃধা।

ফাইনাল খেলায় ৫০+ ভ্যাটারেন্স চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টে লাল দল ও সবুজ দলের মধ্যে ফুল টাইমে (১ – ১) গোলে ড্র হয়। পরে ট্রাইবেকারে মাধ্যমে লাল দল ( ৪ – ৩ ) গোলে সবুজ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

এসময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংঘের সভাপতি নিজাম উদ্দিন মৃধা বলেন, বয়স যে মানুষকে ধমিয়ে রাখতে পারে না সেটার প্রমাণ আজকের এই খেলা। খেলাধূলা মানুষের মন মানুষিকতা চাঙা করে। শরীর সুস্থ রাখার জন্য আমাদের খেলাধুলা চালিয়ে যেতে হবে। ৫০+ বয়সের মাঝেও যদি আমরা খেলাধূলা ধারাবাহিকভাবে চালিয়ে রাখতে পারি তাহলে আমাদের যে বয়স হয়েছে তা মনে হবে না। আমি নিজেও আপনাদের পাশে থাকবো যাতে করে এই খেলাটা ধারাবাহিকভাবে আপনারা চালিয়ে যেতে পারেন।

৫০+ ভ্যাটারেন্স ক্লাব নারায়ণগঞ্জের সিনিয়র সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন লাভলু’র সভাপতিত্বে ও ৫০+ ভ্যাটারেন্স ক্লাব নারায়ণগঞ্জ টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান মাসুদের সার্বিক পরিচালনায় এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংঘের সাধারণ সম্পাদক আব্দুর রব শিকদার, বসুন্ধরা কিংস ও ফুটবল একাডেমির টেকনিক্যাল ডাইরেক্টর বি.এ জোবায়ের রহমান নিপু, সাবেক ফুটবলার জাহাঙ্গীর কবির পোকন, লাল মোহাম্মদ ও ৫০+ ভ্যাটারেন্স ক্লাব নারায়ণগঞ্জের সদস্য সচিব মোঃ শাহাবুদ্দিন সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...