নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   খেলাধূলা   ফ্রাঞ্চাইজ ফুটবলে দেশসেরা নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটরস
তৃতীয় বারের মত চ্যাম্পিয়ন / ফ্রাঞ্চাইজ ফুটবলে দেশসেরা নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটরস
  খেলাধূলা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ফ্রাঞ্চাইজ ফুটবলে দেশসেরা নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটরস । গত ২৭ ও ২৮ ডিসেম্বর ২০২৪ ঢাকার এথলেটিক হাব মাঠে অনুষ্ঠিত হয়ে গেল ৯৮-০০ ফ্রাঞ্চাইজ ফুটবল টুর্নামেন্ট। এতে সারা দেশের ১৩টি দলের মধ্যে তৃতীয় বারের মত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটরস ফুটবল দল।

নারায়ণগঞ্জ গ্লাডিয়েটরস দলটি নারায়ণগঞ্জ এস এস সি ৯৮ ব্যাচের মনোনীত স্পোর্টস টিম। তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ন ম্যাচে তারা ১-০ গোলে ফ্যালকনস দলকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন তারেক। নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটরস দলের অধিনায়ক ও গোলরক্ষক মাসুদ আহমেদ উজ্জ্বল, যিনি জাতীয় মহিলা ফুটবল দলের সাবেক গোলকিপিং কোচ। দলের অন্যান্য খেলোয়াড় হচ্ছেন মলয় বর্মন, স্বপন,

আবদুর রহমান, মোজাম্মেল প্রমুখ। টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হন মাসুদ আহমেদ উজ্জ্বল, সেরা খেলোয়াড় নির্বাচিত হন গ্ল্যাডিয়েটরস দলের স্বপন আর সর্বোচ্চ গোলদাতা হন গ্ল্যাডিয়েটরস দলের তারেক। খেলা শেষে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেয়া হয়। এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৯৮ এর এডমিন এম কে হাসান বিপু, ম্যানেজার লিংকন আদিব, কোচ মাহামুদুর রহমান স্বপন, রতন হোসেন, মেজবাউল হক মারুফ, জাকারিয়া জালাল সহ অন্যান্যরা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...