নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বন্দরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
বন্দর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ বন্দরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।  বুধবার (১৪ ডিসেম্বর) বন্দর সিরাজদ্দোলাহ মাঠ বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেন। এদিন সকাল ৯টা থেকে বন্দর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তি যোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, জাতীয় পাঠি, শিক্ষাপতিঠানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাঞ্জলি জানান।
বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এম এ রশীদ, বন্দর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার এ বি এম কুদরত এ খোদা, পুলিশ প্রশাসনের পক্ষে বন্দর থানা অফিসার ইনর্চাজ মো: আবু বক্কর সিদ্দিক শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় শ্রদ্ধা নিবেদন করেন বন্দর মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি আব্দুল লতিফ, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পাটির সভাপতি ও বন্দর উপজেলার ভাইস-চেয়ারম্যান মো: সানাউল্লাহ সানু, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীয়া বিষয়ক সম্পাদক হুমাউন কবির মৃধা, বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ কাজিম উদ্দিন প্রধান, বন্দর উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান শালিমা হোসেন শান্তা, বন্দর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাছান আরিফ, জেলা যুবলীগ নেতা খাঁন মাসুদ, সাবেক স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মাহবুর রহমান কমল, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদপ্রার্থী হাজী আহম্মেদ তুষার মাইনউদ্দিন, যুবলীগ নেতা মাসুম, ডালিমসহ আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় পাঠি, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...