নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে খাল দখল করে বালু দিয়ে ভরাট । জলাবদ্ধতা আশংকায় ক্ষোভ
বন্দরে খাল দখল করে বালু দিয়ে ভরাট । জলাবদ্ধতা আশংকায় ক্ষোভ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
সহিদুল ইসলাম শিপু – বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার শত বছরের পুরোনো একটি খাল দখল করে বালু দিয়ে ভরাট করে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি: তৈরি করার এলাকাবাসির মধ্যে ক্ষোভের সৃস্টি হয়েছে । এ বিষয়ে জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন খাল ভরাটে জলাবদ্ধতার সৃস্টির আশংকা করে বিষয়টি নিয়ে ওই প্রতিষ্ঠানের সাথে কথা বলে সমাধানের আশ্বাস দিয়েছেন।
খালটি ভরাট করা হলে ওই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হবে, ফলে এলাকাবাসীকে দুর্ভোগের শিকার হতে হবে। তা ছাড়া, খাল নদী জলাশয় ভরাট করার বিষয়ে আইনি বিধিনিষেধ আছে, কেননা এসব কর্মকান্ডের ফলে প্রাকৃতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিকর কাজে স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি ও প্রভাবশালী ব্যক্তি সহযোগিতা করছেন বলে অভিযোগ উঠেছে। শুধু বন্দরের খাল নয়, সারা দেশের এ রকম অনেক খাল, নদী দখলদারদের কবলে পড়ে হারিয়ে যাচ্ছে। খাল ও নদীর তীরে স্থাপিত শিল্পকারখানার বর্জ্যে বিষাক্ত হচ্ছে পানি। অন্যদিকে তীর দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় সংকুচিত হচ্ছে সেগুলো। ২০০০ সালে প্রণীত ‘প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন’ অনুযায়ী নদী, খাল, বিল, দিঘি, ঝরনা বা জলাশয়, বন্যাপ্রবাহ এলাকা এবং বৃষ্টির পানি ধারণ করে, এমন কোনো ভূমির শ্রেণি পরিবর্তন করা যাবে না। অর্থাৎ সেগুলো ভরাট করা যাবে না। আইন অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু এ আইনের যথাযথ প্রয়োগ হয় না বলে জানান সচেতন মহল।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য হচ্ছে, খালটি দিয়ে আশপাশের একাধিক গ্রামের মানুষের বাড়িঘরের বৃষ্টির পানি পার্শ্ববর্তী নদে নিষ্কাশন হয়। খালটি দখল হয়ে গেলে এই গ্রামের মানুষ আগামী বর্ষা মৌসুমে তীব্র জলাবদ্ধতার মধ্যে পড়বে।
এব্যাপারে বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ বলেন, এই খাল ভরাটে এলাকাবাসী জলাবদ্ধতার মধ্যে পড়বে, তাই আমিও চাই না খালটি ভরাট করা হোক। প্রশাসনের কাছে আমার দাবি খালটি দখল মুক্ত করা হোক।
এব্যাপারে বন্দর উপজেলার নির্বাহী অফিসার এ বি এম কুদরত এ খোদার বলেন, খাল ভরাট করার অধিকার কারো নেই, তা সরকারি কাজ হোক আর ব্যক্তি গত। আমি যারা খাল ভরাট করছে তাদের সাথে কথা বলে তা পুনরায় খনন করার ব্যবস্থা করবো। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...