নারায়ণগঞ্জ  শুক্রবার | ১০ই এপ্রিল, ২০২৬ | ২৭শে চৈত্র, ১৪৩২ বসন্তকাল | ২১শে শাওয়াল, ১৪৪৭

শিরোনাম
  |   অনুমোদনহীন মোড়কে ভোজ্য তেল বিক্রির অপরাধে দেড় লাখ টাকা জরিমানা   |   হোসেনপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে অনিয়মের অভিযোগ,ক্ষোভ এলাকাবাসী   |   গার্মেন্টসের ঝুট নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ দু’জন গুলিবিদ্ধ আহত পাঁচ   |   জমি নিয়ে বিরোধ পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকা মাছ হত্যার অভিযোগ   |   ৪ বছর পর নয়ন মিয়া হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১   |   মানুষ নিরাপদ অভিবাসনের সঠিক পথ জানলে মানবপাচার রোধ সম্ভব হবে   |   নবাববাড়ি মার্কেটে আগুন দেওয়া অপরাধী দেলাওয়ারকে পুলিশ গ্রেফতার করেছে   |   বন্দরে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপযস্ত   |   কৃষকের শতাধিক সবজী গাছ কেটে নিল দুর্বৃত্তরা   |   ইটিপি প্লান ছাড়া পরিচালিত তিনটি ডায়িংয়ের  বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন   |   বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত   |   নারায়ণগঞ্জ ক্লাব স্বাধীনতা কাপ স্নুকার চ্যাম্পিয়নশীপ উদ্বোধন    |   কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার   |   নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার, পাশবিক নির্যাতনে হত্যা পুলিশ   |   শম্ভুপুরা ইউনিয়নে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান শিমুল   |   ৮৮ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড   |   দুটি ইটভাটায় অভিযান আইন লংঘনে এক লাখ বিশ হাজার টাকা জরিমানা   |   মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দুই গ্রুপের সংঘর্ষ পুলিশের লাঠিচার্জ   |   ৩২ কেজি গাঁজা সহ প্রাইভেটকার আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ   |   জেলা পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   নারায়ণগঞ্জে শীতের তীব্রতা বাড়ায় জনজীবন বিপর্যস্থ | ঠান্ডাজনিত রোগে আক্রান্ত বাড়ছে
নারায়ণগঞ্জে শীতের তীব্রতা বাড়ায় জনজীবন বিপর্যস্থ | ঠান্ডাজনিত রোগে আক্রান্ত বাড়ছে
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে গত দুদিন যাবত হিমেল হাওয়াশ শীতের তীব্রতা বেড়েছে। আজ শনিবার গভীর রাত থেকে দুপুর পর্যন্ত অসহনীয় শীতের তীব্রতায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে কর্মপ্রতিষ্ঠানে। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। কোয়াশা আচ্ছন্ন হিমেল হাওয়ায় অসহনীয় শীতে সকালে অধিকাংশ কর্মপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। শহরে জনসাধারনের চলাচল কম ছিল। পাড়া মহল্লায় মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে কম। গত কয়েকদিনের তুলনায় আজ সাধারন মানুষ তীতের তীব্রতা থেকে রক্ষা পেতে শীতের গরম কাপড় পরিধান করেছে বেশি। শীতের গরম পোশাক ক্রয় করতে দেখা গেছে অনেককেই। আজ দুপুর পর্যন্ত গুগোলের জড়িপ অনুযায়ী দুপুরে তাপমাত্রাছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস।  এটা রাতে নেমে সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার আভাস দেওয়া হয়েছে।
শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট বেড়েছে। বিশেষ করে ছিন্নমূল মানুষ, খেলে খাওয়া দিনমজুর রাস্তার ক্ষুদ্র ব্যাবসায়ী রিকসা চালকদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।
সাধারন খেটে খাওয়া মানুষ জানিয়েছে, এই প্রচন্ড শীতে নিরুপায় হয়ে ঘর থেকে কাজে বেরুতে হচ্ছ। কাজ না করলে না খেয়ে থাকতে হবে।
হিমেল বাতাস বয়ে যাওয়ায় কমেছে তাপমাত্রা। আর এই তীব্র শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়েরিয়াসহ বিভিন্ন রোগবালাই। এর ফলে প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়তে শুরু করেছে রোগীর সংখ্যা। বাড়তি রোগী সামাল দিতে তাই হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।
রোগীর স্বজনরা জানান, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগ। অনেক বাবা-মা জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়েরিয়াসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালে এসেছেন। এছাড়া নানা বয়সী মানুষ শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তীব্র শীতের কারণে শিশুরা নিউমোনিয়া ও বড়রা অ্যাজমায় আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে রোগীও বাড়ছে প্রায় চার গুণ। এদের মধ্যে প্রায় ৮০ ভাগ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...