নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   জেলার খবর   ফতুল্লার ধলেশ্বরী নদীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ ৮ ডাকাত গ্রেফতার | দুই পুলিশ সদস্য আহত
ফতুল্লার ধলেশ্বরী নদীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ ৮ ডাকাত গ্রেফতার | দুই পুলিশ সদস্য আহত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ধলেশ্বরী নদীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ ৮ ডাকাতকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। এসময় পুলিশ কনস্টেবল আনোয়ার ও উপ-পরিদর্শক হাবিবকে কুপিয়ে আহত করে ডাকাতরা। গ্রেফতারকৃত ডাকাতরা হলঃ- ময়না খান, বাবুল হক, আরাফাত হাওলাদার, হারুন বেপারী, হৃদয় খান, শাহ আলম, শাহজাহান ও সোজাত হাওলাদার।বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ি’র ইনচার্জ নান্নু মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বক্তাবলী এলাকায় কনকর্ড ফিলিং স্টেশনের সামনে একটি স্টিলের নৌকায় ১২/১৫ জনের ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এসময় পুলিশ তাদের ধাওয়া দেয়। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ডাকাতরা ইটপাটকেল এবং গুলি ছুঁড়ে। পরে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে এতে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে নৌ পুলিশ ও আশেপাশের নৌ শ্রমিকরা তাদেরকে ধাওয়া দিয়ে আটজনকে ধরে ফেলে। পরে তাদেরকে কাছ থেকে রাম দা, লোহার কাটার, শাবল, টর্চ লাইট, কাঠের লাঠি জব্দ করা হয়। তারা বিভিন্ন জেলার বাসিন্দা। দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জের নৌ-পথে ডাকাতি করে আসছিল।#

 

 

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...