নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   খেলাধূলা   ফ্লাইট ধরতে না পেরে বিশ্বকাপ দল থেকে বাদ হেটমায়ার
ফ্লাইট ধরতে না পেরে বিশ্বকাপ দল থেকে বাদ হেটমায়ার
  খেলাধূলা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

ধৈর্যের বাধ ভেঙে গেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের। অস্ট্রেলিয়ায় যাওয়ার পুনর্নির্ধারিত ফ্লাইটেও ওঠেননি শিমরন হেটমায়ার। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ তো বটেই, টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে তাকে বাদ দিলো ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড।গত শনিবার ওয়েস্ট ইন্ডিজ দল অস্ট্রেলিয়ার বিমান ধরেছিল। কিন্তু হেটমায়ার ওই দিন না গিয়ে সোমবার যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। বোর্ডও তা মেনে নিয়ে ওই দিনের টিকিট বুকিং দেয়। কিন্তু হেটমায়ার দলকে জানিয়ে দেন, পারিবারিক কারণে তিনি বিমান ধরতে পারছেন না।ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানায়, ‘ফ্লাইট পাওয়া তো অনেক চ্যালেঞ্জিং ব্যাপার, আজ গায়ানা থেকে তার জন্য একটি আসন পাওয়া গিয়েছিল। মানে দুর্ভাগ্যবশত সে ৫ অক্টোবর মেট্রিকন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারতো না। আজ সকালে হেটমায়ার ডিরেক্টর অব ক্রিকেটকে জানিয়েছেন, আজ বিকালে নিউ ইয়র্কের ফ্লাইটের জন্য সময়মতো তিনি বিমানবন্দরে পৌঁছাতে পারবেন না।’দলে ২৫ বছর বয়সী ব্যাটসম্যানের স্থলাভিষিক্ত হয়েছেন শামারা ব্রুকস। ৩৪ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ১১ টি-টোয়েন্টি খেলেছেন এবং শিগগিরই অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দিতে দেশ ছাড়বেন।ব্রুকস এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকা তাল্লাওয়াসকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ৭ ইনিংসে করেন ২৪১ রান। এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ারে ৪৭ ও অপরাজিত ১০৯ রান করার পর ফাইনালে করেন ৪৭ রান।ডিরেক্টর অব ক্রিকেট জিমি অ্যাডামস বলেছেন, ‘পারিবারিক কারণে শিমরনের ফ্লাইট শনিবার থেকে সোমবার পরিবর্তন করার সময় আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলাম, আবার কোনও কারণে দেরি হলে এবং অস্ট্রেলিয়ায় যেতে সমস্যা থাকলে দলে তার বদলি ঘোষণা ছাড়া আর কোনও পথ নেই। গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইভেন্টের প্রস্তুতির জন্য দলের সমার্থ্যের সঙ্গে আমরা আপস করবো না।’ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার সঙ্গে আরেকটি টি-টোয়েন্টি খেলবে ৭ অক্টোবর। বিশ্বকাপে প্রথম রাউন্ডে তারা লড়বে স্কটল্যান্ড, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের সঙ্গে।

 

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...