নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   এনজিও কর্মীর মাথায় আঘাত করে ১ লাখ টাকা ছিনতাই
এনজিও কর্মীর মাথায় আঘাত করে ১ লাখ টাকা ছিনতাই
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ বন্দরে আলামিন(৩৫) নামে এক আশা এনজিও কর্মীর মাথায় আঘাত করে ১ লাখ ১০হাজার ৩শত টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
৯ জানুয়ারী(সোমবার) সকাল ১১টায় দড়িসোনাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আশা এনজিওর মাঠ কর্মী আলামিন বাদী হয়ে বন্দর থানায় ইমনের নাম উল্লেখ একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত ব্যক্তি দড়িসোনাকান্দা এলাকার মৃত জামাল মিয়ার ছেলে ইমন(২৮)। তার বিরুদ্ধে এর আগেও একাধিক ছিনতাইয়ের অভিযোগ রয়েছে বলে জানতে পারা যায়।
আলামিন জানান, প্রতিদিনের মতো আমি আশা এনজিওর টাকা উত্তোলন করার কাজ করছিলাম বিভিন্ন এলাকায় টাকা তুলে দড়িসোনাকান্দা এলাকায় যাওয়ার সময় আমার পিছন থেকে মাথায় আঘাত করে আমার সাথে থাকা টাকার ব্যাগ নিয়ে চলে যায় ছিনতাইকারী। পরে উপস্থিত জনতা আমাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। পরে আমি জানতে পারি ছিনতাই কারী দড়িসোনাকান্দা এলাকার ইমন। হাসপাতালের চিকিৎসা নিয়ে বন্দর থানায় তার বিরুদ্ধে অভিযোগ করি।
এ বিষয়ে বন্দর অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...