নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে ভুল চিকিৎসায় গর্ভবতী নারী মৃত্যুর অভিযোগ
রূপগঞ্জে ভুল চিকিৎসায় গর্ভবতী নারী মৃত্যুর অভিযোগ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩
রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জে ডিকেএমসি হসপিটালে ভুল চিকিৎসায় রাবিয়া (২৫) নামের এক গর্ভবতী নারীর মৃত্যু হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৬ফেব্রুয়ারি) সকাল ১১টায়  ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে রাবিয়ার মৃত্যু হয়েছে।
রাবিয়া উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন ৩নং ওয়ার্ড মাহনার টেক এলাকার আল আমিনের স্ত্রী। জানা যায় গত বৃহস্পতিবার গর্ভবতী রাবিয়াকে তার অভিভাবকরা উপজেলার গোলাকান্দাইল ডিকেএমসি হসপিটালে নিয়ে আসে। এসময় হসপিটালের ডাক্তার তাকে দেখে নরমাল ডেলিভারির কথা বললেও কিছুক্ষণ পর ডাক্তার বলেন তার অবস্থার পরিপ্রেক্ষিতে তাকে সিজার করতে হবে। একথা শুনে অভিভাবকরা রাবিয়াকে বাঁচাতে সিজার করাতে রাজী হয়। সিজারে শিশুর জন্ম হলেও রোগীর অবস্থা খারাপ দেখে তাকে ঢাকায় রেফার্ড করে ডাক্তার। ঢাকায় নেয়ার পর রোগী মারা যায়।
এ বিষয় ডিকেএমসি হসপিটালের ম্যানাজার খাইরুল ইসলাম বলেন, এখন আমি হাসপাতাল থেকে বাহিরে কথা বলার এখন আমার সময় নাই। এ বিষয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জেন ডঃ এ এফ এম মুশিউর রহমান বলেন, আমাদের কাছে যদি কেউ কোন অভিযোগ করেন তাহলে তাদের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...