নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   বিষাক্ত বর্জ্যে এতিম ছাত্রদের জন্য চাষ করা মাছ মরে ব্যাপক ক্ষতি
বিষাক্ত বর্জ্যে এতিম ছাত্রদের জন্য চাষ করা মাছ মরে ব্যাপক ক্ষতি
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ   বন্দরে ডংজি লংজিভিটি নামের  একটি ব্যাটারি কারখানার বিষাক্ত বর্জ্যে পুকুরের মাছ মরে ভেসে উঠার অভিযোগ পাওয়া গেছে । বন্দরের লক্ষণখোলা এলাকায় এ ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মালিকানাধিন এ পুকুরে লক্ষণখোলা দারুসসালাম হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার এতিম ছাত্রদের জন্য মাছ চাষ করা হয়।  এ মাছ  মাদ্রাসার এতিম ছাত্রদের পুষ্টি পূরণে সহায়ক বলে এলাকাবাসী জানান।
এলাকাবাসী  জানান,  ব্যাটারি কারখানা থেকে অ্যাসিড মিশ্রিত বিষাক্ত পানি বর্জ্য হিসেবে পাইপের মাধ্যমে শীতলক্ষ্যা নদীতে ফেলা হয়। পাইপের লিকেজ দিয়ে এ পানি পুকুরের পানিতে পড়ার কারণে পুকুরের পানি বিষাক্ত হয়ে গেছে। ফলে মাছ মরে ভেসে উঠছে। এ পানি ওজু গোসলসহ প্রাত্যহিক কাজে মাদ্রাসা ছাত্র ও শিক্ষকরা ব্যবহার করেন।
এলাকাবাসী আরও জানান,  ব্যাটারি কারখানার সিসাযুক্ত ছাই  বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ছে চারপাশে।  বিষাক্ত বর্জ্যের কারণে ২৫ নং ওয়ার্ড বন্দরের লক্ষণখোলা, মুছাপুর ইউনিয়নের পাতাকাটা, দাসেরগাঁ এলাকার জমিতে ফসল হচ্ছে না, গাছে ফল ধরে না ।  প্রায় প্রতিটি  ঘরে এখন চোখের অসুখ, হাঁপানি, শ্বাসকষ্টসহ নানাবিধ রোগবালাই দেখা দিচ্ছে।  ব্যাটারি কারখানার থেকে মাত্র ৩০০ গজ দূরে একটি উচ্চ বিদ্যালয় রয়েছে। সেখানে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী  দূষণের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ- পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, প্রায় তিন চার মাস আগে এই  ব্যাটারি ফ্যাক্টরির গ্যাস ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছিল৷ তবে তারা  ইটিপি প্লান্ট  স্থাপন করেছে বলে জেনেছি ।  প্রায় ১০০ ফুট  উঁচু করে একটি চিমনি ও নির্মাণ করেছে তারা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...