নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   প্রেম প্রস্তাব প্রত্যাখানে প্রকাশ্যে স্কুল শিক্ষার্থীকে শ্লীলতাহানি, গ্রেপ্তার ১
প্রেম প্রস্তাব প্রত্যাখানে প্রকাশ্যে স্কুল শিক্ষার্থীকে শ্লীলতাহানি, গ্রেপ্তার ১
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩

রূপগঞ্জ প্রতিবেদকঃ  বখাটের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে এসএসসি পড়ুয়া শিক্ষার্থীকে প্রকাশ্যে দিবালোকে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আল-আমীন নামের এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ভোলাব ইউনিয়ন দড়িচারিতালুক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আল-আমীন দড়িচারিতালুক এলাকার মৃত সামসুল মিয়ার ছেলে।রূপগঞ্জ থানার পরিদর্শক ওসি/তদন্ত আতাউর রহমান বলেন, ভোলাব ইউনিয়ন এলাকার দড়িচারিতালুক এলাকার বখাটে আল-আমীন এসএসসি পড়ুয়া শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত (০৯ ফেব্রুয়ারী) ওই স্কুল শিক্ষার্থীকে সড়কে গতিরোধ করে। এসময় সে শিক্ষার্থীকে শ্লীলতাহানি করতে থাকে। পরে ওই শিক্ষার্থীর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আল-আমীন পালিয়ে। পরে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। আজ বৃহস্পতিবার সকালে দড়িচারিতালুক এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...