নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া
 প্রচ্ছদ   শিক্ষা   দ্রুত ওজন কমাতে সাইকেল যেভাবে চালাবেন
দ্রুত ওজন কমাতে সাইকেল যেভাবে চালাবেন
  শিক্ষা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৫ অক্টোবর, ২০২২

সাইকেল যেমন পরিবেশবান্ধব একটি বাহন হিসেবে পরিচিত, তেমনি নিয়মিত সাইকেল চালানো শরীরের জন্য দারুন একটি ব্যায়াম হিসেবেও পরিচিত। সহজ এই ব্যায়ামের স্বাস্থ্য উপকারিতা বিস্তর।
বিশেষ করে অন্য অনেক ব্যায়ামের তুলনায় সাইকেল চালিয়ে শরীরের ক্যালোরি বেশি ঝরানো যায়। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত সাইকেল চালানো আদর্শ একটি ব্যায়াম। শরীর থেকে বেশি ক্যালোরি ঝরানোর বিষয়টি সাইকেলের ওজন ও চালানোর গতির ওপর নির্ভরশীল।১৫০ পাউন্ড ওজনের একটি সাইকেল এক ঘণ্টা কী পরিমাণ চালালে কেমন ক্যালোরি খরচ হয়, তা জেনে নিন এবার। বেশি ওজনের সাইকেল আরো বেশি ক্যালোরি খরচ করবে।

* ঘণ্টায় ১০ মাইলের কম গতিতে চালালে, খুব ধীরগতিতে ক্যালোরি ক্ষয় হয়, ২৭২ ক্যালোরি। যদিও এই পরিমাণ ক্যালোরি খরচ হওয়াটা ফ্রি স্টাইলে সাঁতার কাটার প্রায় সমতুল্য।

* ঘণ্টায় ১০-১২ মাইল গতিতে সাইকেল চালিয়ে সহজেই ৪০৮ ক্যালোরি খরচ করা যায়।* ঘণ্টায় ১২-১৪ মাইল গতিতে সাইকেল চালিয়ে ৫৪৪ ক্যালোরি কমানো যাবে।

* ঘণ্টায় ১৪-১৬ মাইল গতিতে সাইকেল চালিয়ে ৬৮০ ক্যালোরি খরচ করা যাবে।

* ঘণ্টায় ১৬-১৯ মাইল গতিতে সাইকেল চালিয়ে সহজেই ৮১৬ ক্যালোরি খরচ হয়।

* ঘণ্টায় ২০ মাইলের বেশি রেসিং গতিতে সাইকেল চালিয়ে ১,০৮৮ ক্যালোরি ঝরানো সম্ভব।
সাইকেল চালালোর ক্ষেত্রে আপনি নতুন হলে ঘণ্টায় ১০ মাইল গতিতে চালাতে পারেন। বেশিরভাগ দিন অন্তত ২০-৩০ মিনিট সাইকেল চালান। ছুটির দিনগুলোতে সময় বাড়িয়ে দিন। ফিট থাকতে এবং দ্রুত ওজন কমাতে সপ্তাহে অন্তত দুইবার কঠোর পরিশ্রমে সাইকেল চালান।স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিয়মিত সাইকেল চালালে হৃদপিণ্ড সুস্থ-সবল থাকে। রক্ত চলাচল থাকে স্বাভাবিক। ফুসফুসের ব্যায়ামও হয়। স্ট্রোকের মতো মারাত্মক রোগ প্রতিরোধ করা যায় নিয়মিত সাইকেল চালিয়ে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে খারাপ চর্বির আধিক্যের মতো সমস্যা প্রতিরোধ কিংবা এসব সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্যও সাইকেল চালানো উপকারী।
এ ছাড়াও নিয়মিত সাইকেল চালালে শরীরের নিম্নাংশের পেশি মজবুত হয়। পেট আর পিঠের পেশিও দৃঢ়তা পায়। নিয়মিত ব্যায়ামের মাধ্যমে শরীরের অতিরিক্ত ক্যালোরি খরচ করলে ফ্যাট বাসা বাঁধতে পারে না শরীরে। ফলে নানা রোগ থেকে সহজেই মুক্ত থাকা যায়।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...